Not Found আহাদ...... আহাদ....! দাসত্বের শিকল ভেঙে যিনি উঠালেন আযানের ধ্বনি। BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 27-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আহাদ...... আহাদ....! দাসত্বের শিকল ভেঙে যিনি উঠালেন আযানের ধ্বনি।

*“আহাদ… আহাদ…! দাসত্বের শিকল ভেঙে যিনি উঠালেন আযানের ধ্বনি”*

ইসলামের ইতিহাসে… অনেক সাহাবীর জীবন আমাদের শিক্ষা দেয়।
 কিন্তু যিনি প্রথম আযানের ধ্বনি তুলেছিলেন… যিনি দাসত্বের শিকল ভেঙে ঈমানের আলো ছড়িয়েছিলেন…
 তিনি আর কেউ নন—হযরত বিলাল (রা)।

 মক্কার বুকে জন্ম নিয়েছিলেন তিনি।
 বাবা ছিলেন দাস, মা ছিলেন আবরাহার রাজবংশের কন্যা… অথচ ভাগ্যের ফেরে মা হয়েছিলেন এক গৃহকর্মী।
 সেই ঘরেই জন্ম নিয়েছিলেন ছোট্ট বিলাল।
 কালো বর্ণ… লম্বা দেহ… আর কণ্ঠস্বর ছিল অদ্ভুত মধুর।

 কিন্তু সুখ তাঁর ভাগ্যে ছিল না।
 শিশুকালে মা–বাবা মারা গেলে, তিনি হয়ে গেলেন ক্রীতদাস।
 মনিব উমাইয়া তাকে দিতেন অকথ্য নির্যাতন।
 মরুভূমির উত্তপ্ত বালিতে শুইয়ে বুকে চাপিয়ে দিতেন ভারী পাথর।
 চাবুকের আঘাতে ঝরতো রক্ত…
 অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে পড়লেও বিলালের ঠোঁটে উচ্চারিত হতো একটাই শব্দ—
 “আহাদ… আহাদ… আল্লাহ এক।”

 উমাইয়া বলতো—“ইসলাম ত্যাগ করো, মুক্তি পাবে।”
 কিন্তু বিলাল (রা) জবাব দিতেন—
 “না, আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করবো না।”

 এই খবর পৌঁছালো প্রিয় নবী মুহাম্মদ (সা)-এর কাছে।
 তাঁর অন্তর কেঁদে উঠলো।
 শেষমেশ হযরত আবু বকর (রা) মুক্ত করলেন বিলালকে।
 এরপর থেকেই শুরু হলো তাঁর নতুন জীবন।

 যখন ইসলামি সমাজ দাঁড়িয়ে গেলো মদিনার বুকে, তখন দেখা দিলো নতুন প্রয়োজন।
 লোকজনকে একত্রিত করার উপায় চাই।
 স্বপ্নাদেশের মাধ্যমে আযানের বাণী এলো…
 আর সেই আযান তোলার জন্য নবীজী বেছে নিলেন বিলালকে।
 কারণ তাঁর কণ্ঠে ছিলো ঈমানের শক্তি… ভালোবাসার মধুরতা… আর আযানের সুরে ছিলো আল্লাহর প্রতি ভক্তি।

 বছরের পর বছর বিলাল (রা) আযান দিলেন মসজিদে নববীতে।
 কিন্তু রাসুল (সা)-এর ইন্তেকালের পর… তিনি আর আযান দিতে পারলেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিকে কবি নজরুলের কবরের পাশে সমাহিত করা হবে

1

২০২৬ টি-২০ বিশ্বকাপের ২০ দলের মধ্যে চূড়ান্ত ১৭ দল

2

সন্ত্রাসীদের গুলিতে নিহত হলেন সালেহ আল জাফারাওউই

3

গরম নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

4

রুমিন ফারহানা কে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা।

5

মনোনয়ন না পাওয়ায় যুবদল নেতা রবিউলের সমর্থকদের বিক্ষোভ

6

আজ পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস: বসন্তের রঙে রাঙা ভালোবাসার

7

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদকের পদত্যাগ

8

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

9

হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ওসমান হাদির মরদেহ

10

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ, আহত

11

আজ সিরিজের শেষ টি-২০ এ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংল

12

টঙ্গীতে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু আজ

13

মেনহলে নেই ঢাকনা, পরে গেলেই ঘটবে বিশাল দূর্ঘটনা

14

জেরুজালেমের প্রবেশপথ অবরোধ করে ২ লাখ ইহুদির বিক্ষোভ

15

ভৈরব জেলার দাবিতে রেলপথ অবরোধ করে ট্রেনে বৃষ্টির মতো পাথর নি

16

লালবাগে প্লাস্টিক গুদামের আগুন নিয়ন্ত্রণে

17

প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপনপশ্চিম চর আবাবিল সরকারি প

18

আলফারাদী গার্লস ও তাহফিজুল কুরআন মাদরাসায় বর্ণিল পিঠা উৎসব।

19

৬ বছরের মধ্যে সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে বুধবার

20