Not Found ওসমান হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকা কানায় কানায় পূর্ণ BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 23-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমান হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকা কানায় কানায় পূর্ণ

ওসমান হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকা কানায় কানায় পূর্ণ

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই বিপ্লবী শহিদ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানুষের ঢল নেমেছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে শহিদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। কিন্তু নির্ধারিত সময়ের অনেক আগেই বিভিন্ন প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে এসে জড়ো হতে থাকেন হাজারো মানুষ। দীর্ঘ সময় সারিবদ্ধভাবে অপেক্ষা করার পর সকাল সাড়ে ১০টায় আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ জনতাকে দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেন। ভিড় সামাল দিতে প্রতিটি প্রবেশপথে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা নেয় পুলিশ। চীন থেকে আনা আটটি আর্চওয়ে গেট দিয়ে ছাত্র-জনতা দক্ষিণ প্লাজায় প্রবেশ করছেন। রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে জানাজায় অংশ নিতে ছুটে এসেছেন মানুষ। যে যেভাবে পেরেছেন, সময়ের আগেই পৌঁছানোর চেষ্টা করছেন সবাই। সাধারণ মানুষ বলছেন, এই জানাজা হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণজমায়েত। এদিকে, জানাজাকে ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুরো এলাকা জুড়ে বাড়তি নিরাপত্তা ও নজরদারি নিশ্চিত করা হয়েছে। এদিন বেলা পৌনে ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে শহিদ ওমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। সেখান থেকে মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হয়। এরপর মরদেহের গোসলের কাজ শেষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার জন্য নিয়ে আসা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ জানিয়েছেন, শহিদ ওসমান হাদির জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। দাফন হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই। গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর ২টা ‌৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শহিদ ওসমান হাদির মরদেহ চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি অবতরণ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যে অক্টোবর থেকে উইন্ডোজ ১০-এ আপডেট বন্ধ করছে মাইক্রোসফট

1

ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প অনুভূত

2

ইরান-ইরাক রেল সংযোগে নতুন বাণিজ্য সম্ভাবনা

3

আজ মুজিবের ‘এক তর্জনী’ স্তম্ভ এবার গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা

4

পাকিস্তানের আকাশে বিরল ‘লেনটিকুলার মেঘ’, বিস্ময়ে হতবাক সবাই

5

রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন শেখ হাসিনা

6

রুমিন ফারহানা কে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা।

7

বাইতুল মোকাররমের অজুর পানিতে পোকা মুসল্লিদের ক্ষোভ

8

সোনাইমুড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

9

মেনহলে নেই ঢাকনা, পরে গেলেই ঘটবে বিশাল দূর্ঘটনা

10

আটা-চিনি-কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়!

11

খুলনায় যুব মহিলা লীগ নেত্রী আকলিমা গ্রেপ্তার

12

জার্মানির ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

13

পরিবর্তন হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফর সূচী

14

হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষক নবনিযুক্ত চেয়ারম্যান জনাব সা

15

ওসমান হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকা কানায় কানায় পূ

16

রাজধানীতে ড্রাম থেকে উদ্ধার সেই খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত

17

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ১৫৬ দেশ

18

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, যেমন থাকবে তাপমাত্রা

19

হায়দরগঞ্জে জামায়াতে ইসলামীর শক্তি প্রদর্শন

20