Not Found দুর্ঘটনায় মৃত্যু থেকে বাঁচতে যে দোয়া পড়বেন BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

দুর্ঘটনায় মৃত্যু থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

দুর্ঘটনায় মৃত্যু থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

মৃত্যু চিরন্তন সত্য। পবিত্র কুরআনে সুরা আল-ইমরানের ১৮৫ নম্বর আয়াতে মহান আল্লাহ তা’আলা ইরশাদ করেছেন- كُلُّ نَفْسٍ ذَآىٕقَةُ الْمَوْتِ, অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে দুর্ঘটনা কিংবা অপ্রত্যাশিত মৃত্যু কারই কাম্য নয়। অগ্নি-দুর্ঘটনা, ভূমিকম্প, সড়ক দুর্ঘটনা, ঘূর্ণিঝড়- এমন বিপদের ক্ষেত্রে প্রায়ই মৃত্যুর খবর শোনা যায়। তবে প্রকৃত মুমিনের উচিত এমন বিপদের সময় বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করা। সেই সঙ্গে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে নির্দেশিত পন্থা অবলম্বন করা। এ ক্ষেত্রে বিভিন্ন সময়ে সাহাবীদের মাধ্যমে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের যেকোনো ধরনের দুর্ঘটনা থেকে বাঁচার দোয়া শিখিয়েছেন। আবুল ইয়ুস্‌র (রা.) থেকে বর্ণিত- তিনি বলেন, রাসুলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ দু’আ করতেন- ইয়া আল্লাহ! আমি তোমার নিকট ঘর-বাড়ি ভেঙে চাপা পড়া থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি, উচ্চ স্থান থেকে পতিত হওয়ার ব্যাপার হতে, পানিতে ডুবে, আগুনে জ্বলা ও অধিক বায়োবৃদ্ধি হতে তোমার আশ্রয় কামনা করছি এবং আমি তোমার নিকট মৃত্যুর সময় শয়তানের প্ররোচনা হতে তোমার আশ্রয় প্রার্থনা করছি। আমি তোমার নিকট যুদ্ধের ময়দান হতে পলায়নপর অবস্থায় মৃত্যু হতে তোমার আশ্রয় কামনা করি এবং আমি তোমার নিকট দংশনজনিত (সাপ, বিচ্ছুর) কারণে মৃত্যুবরণ করা হতে বাঁচার জন্য তোমার আশ্রয় প্রার্থনা করছি। (আবু দাউদ: ১৫৫২)

আরবিতে দোয়াটি হলো-

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَدْمِ وَأَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي وَأَعُوذُ بِكَ مِنَ الْغَرَقِ وَالْحَرَقِ وَالْهَرَمِ وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাদমি ওয়া-আযুজুবিকা মিনাত তারাদ্দি, ওয়া-আউযুবিকা মিনাল গারাকি ওয়াল-হারকি ওয়াল-হারাকি ওয়াল-হারামি, ওয়া-আউযুবিকা আন-ইয়াতাখব্বাতানিশ শাইতনু ইনদাল মাওতি, ওয়া-আউযুবিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরান ওয়া- আউযুবিকা আন-আমুতা লাদি-গান।

মহান আল্লাহ আমাদের সব ধরনের বিপদ-আপদ থেকে মুক্ত রাখার পাশাপাশি কঠিন সময়ে বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই যোদ্ধা আরমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

1

জবিতে দুই দফা দাবিতে ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

2

সশস্ত্র বাহিনী প্রস্তুত, ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারি

3

মিরপুর অগ্নিকাণ্ড : নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেওয়ার ঘ

4

ভারতে আবারও মেডিক্যাল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ

5

হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ওসমান হাদির মরদেহ

6

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

7

বিশ্ব হাত ধোয়া দিবস আজ

8

কৌশলে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগ, দেয়া হয় গরম খুন্তির ছ্যাঁক

9

শাহজালাল বিমানবন্দরে আগুনের ধোঁয়া, যাত্রীরা আতঙ্কিত

10

৬ বছরের মধ্যে সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে আজ

11

আসিয়া বিনতে মুজাহিম: ধৈর্যের প্রতিক ও ইসলামের আলো।

12

ফটিকছড়িতে শয়নকক্ষে মায়ের লাশ, বিছানায় একমাত্র সন্তানের নিথর

13

১১ জেলায় ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত

14

আগে বঙ্গবন্ধুর মূর্তি বসাইতো, এখন তারেক রহমানের ব্যানার বসায়

15

গণভোটে পিআর পদ্ধতি চাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটার

16

এমা স্টোন এলিয়েন কিডন্যাপ নাটক দিয়ে ভেনিসকে মুগ্ধ করে

17

২০২৬ টি-২০ বিশ্বকাপের ২০ দলের মধ্যে চূড়ান্ত ১৭ দল

18

ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক

19

দেশে পৌঁছালো ওসমান হাদির মরদেহ

20