Not Found মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ১৭ নভেম্বর BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 19-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ১৭ নভেম্বর

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ১৭ নভেম্বর

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনার রায় ১৭ নভেম্বর

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আছাদুজ্জামান কামালের রায় প্রদান করা হবে আগামী ১৭ নভেম্বর। বৃহস্পতিবার (১৩ নভেম্বর)। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায়ের তারিখ ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক

মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এ মামলার অপর দুই আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি (মিসকেস বা বিবিধ মামলা) হয় শেখ হাসিনার বিরুদ্ধে। গত বছরের ১৭ অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচারকাজ অনুষ্ঠিত হয়। সেদিনই এ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

প্রথম দিকে এ মামলায় শেখ হাসিনাই একমাত্র আসামি ছিলেন। চলতি বছরের ১৬ মার্চ এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করার

আবেদন করে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) এবং ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। একাধিকবার সময় বাড়ানোর পর চলতি বছরের

১২ মে চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ মামলার তদন্ত

প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

গাত ১২ অক্টোবর এ মামলায় যুক্তিতর্ক শুরু হয়। যুক্তিতর্ক শেষ হয় ২৩ অক্টোবর। জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড চান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গত ১ জুন শেখ হাসিনাসহ এই তিন আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগে এই তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়। সেগুলো হলো গত বছরের ১৪ জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রদান; হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ প্রদান; রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা; রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায়

ছয়জনকে পোড়ানোর অভিযোগ। এই পাঁচ অভিযোগে তিন আসামির বিরুদ্ধে গত ১০ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ

গঠন করেন ট্রাইব্যুনাল। আসামি শেখ হাসিনা ও

আসাদুজ্জামান খান পলাতক। সাবেক আইজিপি

চৌধুরী আবদুল্লাহ আল মামুন এ মামলার একমাত্র

গ্রেপ্তার আসামি। আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন (১০ জুলাই) সাবেক আইজিপি মামুন গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং

রাজসাক্ষী হওয়ার আবেদন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাণ্ডব চালিয়ে দুর্বল হলো ঘূর্ণিঝড় মেলিসা

1

পাকিস্তানের জয়ে কঠিন হলো বাংলাদেশের ফাইনালের সমিকরণ

2

পরিমাণ মতো খাওয়ার ফলেও অধিকাংশ যুবকের দূর্বলার কারণ অকারণে ব

3

পাবনার ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে ধর্ষণের ম

4

কুয়াশার চাদরে মোড়ানো রাজশাহী, শীতের প্রথম আভাস

5

ডেঙ্গুতে মারা গেলেন বিশ্বজয়ী হাফেজ ত্বকী, চলছে দাফনের প্রস্ত

6

হাদির মৃত্যুতে শোক প্রকাশ করলো এনসিপি

7

হাবিবুল্লাহ বাহার কলেজ এন্ড ইউনিভার্সিটিতে পিঠা উৎসব

8

দুর্ঘটনায় মৃত্যু থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

9

যমুনার ভাঙনে নদীগর্ভে শতাধিক ঘর, বিলীন হতে পারে মন্নিয়ার চর

10

গরম নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

11

জেরুজালেমের প্রবেশপথ অবরোধ করে ২ লাখ ইহুদির বিক্ষোভ

12

রায়পুরে মাষ্টার রুহুল আমিন ভূইয়ার পক্ষে দাঁড়িপাল্লার বিশাল জ

13

দাম বাড়ল ভোজ্যতেলের, লিটারে কত

14

কুমিল্লার হোমনায় বজ্রপাতে দুই বোনসহ ৩ জনের মৃত্য

15

সাংবাদিকদের দাবি মুখে অফলাইনে কার্ড দেবে ইসি

16

মিরপুর অগ্নিকাণ্ড : নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেওয়ার ঘ

17

কমে গেছে ঢেঁকির কদর

18

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, ভারত ও মিয়ানমার

19

চট্টগ্রামে মধ্যরাতে বহুতল ভবনে আগুন

20