Not Found দৌলতদিয়ায় ‘যৌন উত্তেজক’ ওষুধ খেয়ে যুবকের মৃত্যু BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 19-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দৌলতদিয়ায় ‘যৌন উত্তেজক’ ওষুধ খেয়ে যুবকের মৃত্যু

দৌলতদিয়ায় ‘যৌন উত্তেজক’ ওষুধ খেয়ে যুবকের মৃত্যু

রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীতে যৌন উত্তেজক ওষুধ খেয়ে বিপ্লব ঘরামী (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) যৌনপল্লীর ভেতরে এ ঘটনা ঘটে। নিহত বিপ্লব ঘরামী মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মৃত হারেস উল্লাহ ঘরামীর ছেলে। জানা গেছে, যৌনপল্লীর ভেতরে এক পতিতার ঘরে যৌন উত্তেজক ওষুধ খেয়ে অজ্ঞান হয়ে পড়েন বিপ্লব। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে দৌলতদিয়া রেলস্টেশন-সংলগ্ন এলাকায় তার মৃত্যু হয়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, দেশি বাংলা মদের সঙ্গে মাত্রাতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবন করার কারণে বিপ্লবের মৃত্যু হয়। গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কমর্কতা আব্দুল্লা আল মামুন জানান, খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বিপ্লবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করছি, বিপ্লব ঘরামী মাত্রাতিরিক্ত যৌন উত্তেজক ট্যাবলেট সেবন করায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া তিনি পূর্বেই হৃদরোগে আক্রান্ত ছিলেন বলে পরিবার জানিয়েছেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ড্রাম থেকে উদ্ধার সেই খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত

1

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নুরুল হক নুর

2

দাম বাড়ল ভোজ্যতেলের, লিটারে কত

3

সোলায়মানের ‘চলছে গাড়ি যাত্রাবাড়ি’ প্রকাশ পেলো

4

নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লো ইনকিলাব মঞ্চ

5

কিছু আসে যায় না, আল্লাহ জীবন দিয়েছেন, তিনিই নেবেন’— রায়ের আগ

6

জাতীয় দলের সাবেক ফুটবলার মাদকসহ গ্রেপ্তার

7

গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব ভেস্তে দিল যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ ব

8

হাবিবুল্লাহ বাহার কলেজ এন্ড ইউনিভার্সিটিতে পিঠা উৎসব

9

রবিউস সানি মাসের চাদ দেখা গিয়েছে, অক্টোবর মাসের ৪ তারিখ ফাতে

10

বিজয় দিবসে জমকালো এয়ার শো, উন্মুক্ত থাকবে সবার জন্য

11

পুরান ঢাকার চকবাজারে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

12

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে বিশ্বের সবচেয়ে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়, তা

13

টঙ্গীতে দগ্ধ ফায়ার ফাইটার শামীম মারা গেছেন

14

ওসমান হাদির জানাজার সময় পরিবর্তন

15

হঠাৎ পা মচকে গেলে কী করবেন

16

পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জেবা

17

মহান বিজয় দিবস আজ

18

রাজধানীর উত্তরায় সড়কে প্রাণ গেল ২ যুবকের

19

সৌদি আরবের গ্রেন্ড মুফতি আবদুল আজিজের ইন্তেকাল

20