Not Found পুলিশের সামনেই ডিম নিক্ষেপের শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 27-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

পুলিশের সামনেই ডিম নিক্ষেপের শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী

পুলিশের সামনেই ডিম নিক্ষেপের শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে হাবিবুল্লাহ বাহার কলেজ এন্ড ইউনিভার্সিটিতে পিঠা উৎসব অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। জানা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী কলেজের পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে সেখানে যান। শুরুতেই গেটে তাকে কলেজের ভেতরে ঢুকতে বাধা একপর্যায়ে একদল শিক্ষার্থী তাকে উদ্দেশ করে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন।অনেক ধস্তাধস্তি এবং একের পর এক ডিম নিক্ষেপ করেন। পরে এসময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। উদ্ভূত পরিস্থিতিতে তিনি কলেজ থেকে বের হয়ে সামনের রাস্তায় বসে পড়েন। রাস্তায় বসে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী এই ঘটনার জন্য সরাসরি ছাত্রদল ও যুবদলকে দায়ী করেন। তিনি বলেন, ছাত্রদল ও যুবদল আজকে পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা করেছে। আমি মির্জা আব্বাসকে বলবো— এই সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করেন। এভাবে হামলা করে আমাদের ভয় দেখানো যাবে না। আগামী ১২ তারিখ জনগণ ব্যালটের মাধ্যমে এসবের জবাব দেবে।  এ নিয়ে ঘটনাস্থল থেকে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী আরো বলেন, আজকে আমার ওপর ডিম ছুঁড়েছে, অ্যাটাক করেছে।

আমরা এমন বাংলাদেশ চাই না। আমরা সুষ্ঠু ভোটের মাধ্যমে যেতে চাই, হারার পরে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম আপনারা করবেন না।‌ আমরা সর্বোচ্চ ধৈর্যের সাথে আছি। বাংলাদেশে সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের নতুন লড়াই শুরু হয়েছে। আমি এই ঘটনার বিচার জনগণের ওপর ছেড়ে দিলাম। আমরা এই এলাকা থেকে সন্ত্রাসী ও চাঁদাবাজদের উৎখাত করেই ছাড়বো।আমরা ভয় পাবো না ইনশাআল্লাহ। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহবুব আলম বলেন, হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে গেলে ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যের প্রার্থী

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালানো হয়।‌

এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় জোট। মঙ্গলবার

(২৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে এনসিপির মিডিয়া সেলের সদস্য মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরান ঢাকার চকবাজারে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

1

গাজার জন্য আরও ১১ মিলিয়ন ডলার বরাদ্দ জাতিসংঘের

2

আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

3

বদলে যাচ্ছে বাহাদুর শাহ পার্ক; আ্যকশনে নামার ঘোষণা ঢাকা দক্ষ

4

খাগড়াছড়িতে আগুনে পুড়ল ১৪ ব্যবসাপ্রতিষ্ঠান

5

কিছু আসে যায় না, আল্লাহ জীবন দিয়েছেন, তিনিই নেবেন’— রায়ের আগ

6

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

7

বিজয়ের ৫৪ বছর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ

8

রবিউস সানি মাসের চাদ দেখা গিয়েছে, অক্টোবর মাসের ৪ তারিখ ফাতে

9

জাটকা ইলিশ শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু

10

মুহূর্তে পুুড়ে অঙ্গার ১১ যাত্রী, ঠিক কী হয়েছিল এসি বাসটিতে

11

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ, আহত

12

দেশে পৌঁছালো ওসমান হাদির মরদেহ

13

লক্ষ্মীপুরে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল ১০ বছর বয়

14

ইটাব ভোট উৎসব ২০২৫ ইং।

15

শোক প্রকাশের সুযোগই পাইনি”—সুশান্তকে ঘিরে স্মৃতি রিয়ার

16

শেষ মিনিটে ভারতকে কাঁদালো লাল-সবুজ

17

জামাত ও আ. লীগের পূনর্বাসন চায় রিজভী।

18

লক্ষ্মীপুরে সুপ্রিম কোর্টের পরিচয়ে ভুয়া নারী আইনজীবী আটক

19

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদকের পদত্যাগ

20