Not Found সাংবাদিকদের দাবি মুখে অফলাইনে কার্ড দেবে ইসি BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 29-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের দাবি মুখে অফলাইনে কার্ড দেবে ইসি

সাংবাদিকদের দাবি মুখে

অফলাইনে কার্ড দেবে ইসি

 স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় এয়োদশ জাতীয়-সংসদ নির্বাচনকে সামনে রেখে সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের জন্য বড় স্বস্তির খবর দিল নির্বাচন কমিশন (ইসি)। দীর্ঘদিনের জটিলতা ও সমালোচনার পর অবশেষে অনলাইন আবেদন পদ্ধতি বাতিল করে ম্যানুয়ালি সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার ইস্যুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সাংবাদিকদের জন্য কার্ড ইস্যুর নতুন এই প্রক্রিয়ার বিস্তারিত খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, যারা ইতোমধ্যে অনলাইনে আবেদন করেছেন, তারা করেছেন। তবে যারা আবেদন করেননি, তাদের আর অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। সাংবাদিকরা সশরীরে নির্বাচন ভবনে উপস্থিত হয়ে কার্ড সংগ্রহ করতে পারবেন। এর আগে নির্বাচনি দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য কার্ড ও গাড়ির স্টিকার নিতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করে ইসি। তবে শুরু থেকেই এই পদ্ধতিকে ‘ইউজার ফ্রেন্ডলি নয়’ বলে অভিযোগ করেন সাংবাদিকরা। আবেদন প্রক্রিয়ার জটিলতা, কারিগরি সমস্যায় ভোগান্তি ও সময়ক্ষেপণের কারণে তীব্র অসন্তোষ তৈরি হয় মাঠপর্যায়ের সাংবাদিকদের মধ্যে। এই প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলেও কার্যকর অগ্রগতি না হওয়ায় সাংবাদিক নেতারা আগামী রোববার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত আলটিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না হলে কঠোর কর্মসূচিরও ইঙ্গিত দেওয়া হয়। সাংবাদিক নেতাদের ওই আলটিমেটামের পরই অনলাইন কার্ড ইস্যুর সিদ্ধান্ত থেকে সরে এসে ম্যানুয়াল পদ্ধতিতে ফেরার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে মাঠে কাজ করা সাংবাদিকদের ভোগান্তি কমবে এবং নির্বাচন কাভারেজে পেশাগত দায়িত্ব পালনে আর কোনো বাধা থাকবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামাত ও আ. লীগের পূনর্বাসন চায় রিজভী।

1

বাবার স্বপ্ন পূরণ করলেন তিনজন সন্তান, স্বাস্থ্য ক্যাডারে সুপ

2

হাবিবুল্লাহ বাহার কলেজ এন্ড ইউনিভার্সিটিতে পিঠা উৎসব

3

এসি বিস্ফোরণে মেহেরপুর পুলিশ সুপারের বাসভবনে আগুন

4

বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও নিহতের ঘটনায় বিক্ষোভ

5

জবিতে দুই দফা দাবিতে ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

6

ইরান-ইরাক রেল সংযোগে নতুন বাণিজ্য সম্ভাবনা

7

হায়দরগঞ্জ রোকেয়া হাসমতেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পি

8

মফস্বলে টাকার দরে সাংবাদিক পরিচয়, বাড়ছে ‘প্রেস কার্ড বাণিজ্য

9

আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

10

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে চালানো হচ্ছে বিএনপির নতুন সদস্য স

11

বিজয়ের ৫৪ বছর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ

12

খাবার টেবিলে গুলি করে যুবককে হত্যা, হাসপাতালে ৩

13

গণভোটে পিআর পদ্ধতি চাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটার

14

৫০ জাহাজ নিয়ে গাজার পথে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রা

15

কৌশলে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগ, দেয়া হয় গরম খুন্তির ছ্যাঁক

16

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত ৫০

17

নাফ নদীতে এক জালে ধরা পড়ল ৬০ মণ ইলিশ, বিক্রি সাড়ে ১৪ লাখ টাক

18

মনোনয়ন না পাওয়ায় নাটোর-পাবনা মহাসড়কে ক্ষোভের আগুন রাজন সমর্থ

19

ওসমান হাদির নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে ধামরাইয়ে প্রতিবাদ ম

20