Not Found জুলাই যোদ্ধা আরমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 2-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাই যোদ্ধা আরমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জুলাই যোদ্ধা আরমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আকরাম হোসেন , স্টাফ রিপোর্টার 

জুলাই যোদ্ধা আরমান আহমদ শাফিন।

রাজধানীর দক্ষিণখান এলাকার বাসা থেকে আরমান আহমদ শাফিন নামে এক জুলাই যোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুরের দিকে দক্ষিণখানের উত্তর ফায়দাবাদ এলাকার নিজ বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

আরমান আহমদ শাফিন জুলাই যোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক ও জুলাই আন্দোলনের আহত যোদ্ধা ছিলেন বলে জানা গেছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাসার একটি কক্ষ থেকে আরমান আহমদ শাফিনের মরদেহ উদ্ধার করা হয়। ওই কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। দীর্ঘসময় ধরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা থানায় খবর দেন। একপর্যায়ে খবর পেয়ে পুলিশ এসে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা গণমাধ্যমকে জানান, দক্ষিণখানের ওই বাসায় বাবা, মা ও স্ত্রীর সঙ্গে থাকতেন আরমান আহমদ শাফিন। দুপুরের দিকে খবর পেয়ে বাসার একটি কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এদিকে আরমান আহমদ শাফিনের মৃত্যুকে ইচ্ছাকৃতভাবে ‘আত্মহত্যা’ বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে ‍জুলাই যোদ্ধাদের সংগঠন জুলাই যোদ্ধা সংসদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এমনটা দাবি করা হয়েছে। সেই পোস্টে দাবি করা হয়েছে, ‘জুলাই যোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক ও জুলাই আন্দোলনের আহত সহযোদ্ধা আরমান আহমদ শাফিন আর আমাদের মাঝে নেই। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তবে, এটি কোনো সাধারণ আত্মহত্যা নয়-পরিকল্পিত হত্যার আশঙ্কা স্পষ্ট। কিছু পক্ষ ইচ্ছাকৃতভাবে ঘটনাটিকে ‘সুইসাইড’ বলে বিভ্রান্তি ছড়াচ্ছে- এটি আমরা মেনে নেব না।’ পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, ‘আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি- দ্রুত ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করে প্রকৃত সত্য প্রকাশ করুন। অন্যথায়, ন্যায়বিচারের দাবিতে জুলাই যোদ্ধারা আন্দোলনে নামবে। আল্লাহ তায়ালার নিকট আরমান ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করছি। তিনি যে ন্যায় ও মুক্তির সংগ্রামে অংশ নিয়েছিলেন, সেই সংগ্রাম আমরা অব্যাহত রাখব- ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবেই, ইনশাআল্লাহ।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রিজের ভেতর হতে নারীর লাশ উদ্ধার ঢাকার কলাবাগানে

1

যমুনার ভাঙনে নদীগর্ভে শতাধিক ঘর, বিলীন হতে পারে মন্নিয়ার চর

2

ঢাকাস্থ সোনাগাজী সমিতিতে ফ্যাসিষ্টের দোসরদের অবাঞ্ছিত ঘোষণা

3

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, ভারত ও মিয়ানমার

4

মিরপুরে আগুনের ১২ দিন পর আরও এক নারীর মরদেহ উদ্ধার

5

শেখ হাসিনার ফাঁসির রায়ে জাতিসংঘের প্রতিক্রিয়া

6

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ১৭ নভেম্বর

7

এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ,

8

এভারকেয়ার থেকে গুলশানের বাসায় নেয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

9

গরম নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

10

জাটকা ইলিশ শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু

11

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

12

শিক্ষকদের ওপর পুলিশের হামলায় আসকের নিন্দা

13

জবিতে দুই দফা দাবিতে ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

14

২০৩০ সালের মধ্যেই ৪৫% নারিই অবিবাহিত ও নিঃসন্তান থাকার সম্ভা

15

ঢাকা লকডাউন কর্মসূচির দিন গণপরিবহন চলবে: মালিক সমিতি

16

চট্টগ্রাম কর্ণফুলী টানেলের ভেতরে যাত্রীবাহী বাস উল্টে চারজন

17

মেট্রোরেলের-বিয়ারিং-প্যাড-মাথায়-পড়ে-পথচারী-নিহত

18

৫০ জাহাজ নিয়ে গাজার পথে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রা

19

মনোনয়ন না পাওয়ায় যুবদল নেতা রবিউলের সমর্থকদের বিক্ষোভ

20