Not Found ডেঙ্গুতে মারা গেলেন বিশ্বজয়ী হাফেজ ত্বকী, চলছে দাফনের প্রস্তুতি BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে মারা গেলেন বিশ্বজয়ী হাফেজ ত্বকী, চলছে দাফনের প্রস্তুতি

ডেঙ্গুতে মারা গেলেন বিশ্বজয়ী হাফেজ ত্বকী, চলছে দাফনের প্রস্তুতি


প্রকাশ: 28 October 2025, 09:10 PM

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হওয়া হাফেজ সাইফুর রহমান ত্বকী মারা গেছেন। মঙ্গলবার (২৮শে অক্টোবর) সকালে রাজধানীর মুগদা হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ত্বকী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। আজ মঙ্গলবার রাত ১০টায় কুমিল্লার মুরাদনগরের ডালপা গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে। এখন দাফনের শেষ মূহুর্তের প্রস্তুতি চলছে।

জানা গেছে, হাফেজ ত্বকী সম্প্রতি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। ২০১৭ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৬২টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন হাফেজ সাইফুর রহমান ত্বকি। পরবর্তীতে কুয়েত ও বাহরাইনে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও বিজয়ী হন তিনি।

২০০০ সালে কুমিল্লার মুরাদনগরের ডালপা গ্রামে জন্মগ্রহণ করেন এই বিশ্বজয়ী হাফেজ। তার বাবা মাওলানা বদিউল আলম একজন মাদরাসা শিক্ষক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটা-চিনি-কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়!

1

হাদির মৃত্যুতে শোক প্রকাশ করলো এনসিপি

2

আজ পবিত্র শবে বরাত

3

জার্মানির ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

4

টঙ্গীতে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু আজ

5

জাতীয় চলচ্চিত্রে প্রথমবারের মতো পুরষ্কার পেলেন শাহরুখ খান

6

সংকটাপন্ন খালেদা জিয়া, রাতভর উদ্বেগ-উৎকণ্ঠায় দেশবাসী

7

কমে গেছে ঢেঁকির কদর

8

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২

9

তৌহিদ আফ্রিদির ভয়াবহতা সবার সামনে প্রকাশ করল রাহী

10

হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষক নবনিযুক্ত চেয়ারম্যান জনাব সা

11

এমা স্টোন এলিয়েন কিডন্যাপ নাটক দিয়ে ভেনিসকে মুগ্ধ করে

12

বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও নিহতের ঘটনায় বিক্ষোভ

13

ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প অনুভূত

14

মধ্যে অক্টোবর থেকে উইন্ডোজ ১০-এ আপডেট বন্ধ করছে মাইক্রোসফট

15

ওসমান হাদির নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে ধামরাইয়ে প্রতিবাদ ম

16

নিজের সেরা একাদশ প্রকাশ করলেন সিকান্দার রাজা

17

ওসমান হাদির মৃত্যুতে বিএনপির শোক

18

সিলিন্ডারের কারণে দ্রুত ছড়িয়েছে আগুন, ভস্ম অন্তত দেড় হাজার ঘ

19

রায়পুরে মাষ্টার রুহুল আমিন ভূইয়ার পক্ষে দাঁড়িপাল্লার বিশাল জ

20