Not Found রাজধানীতে জামায়াত-শিবিরের শোডাউন BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 19-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজধানীতে জামায়াত-শিবিরের শোডাউন

রাজধানীতে জামায়াত-শিবিরের

শোডাউন

রাজধানীতে জামায়াত-শিবিরের শোডাউন।

আওয়ামী ফ্যাসিবাদের কথিত লকডাউনের নামে নাশকতা, জ্বালাও-পোড়াও, সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে শক্ত অবস্থান নিয়ে শোডাউন করছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির।বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করছে সংগঠনগুলো। সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা কলেজ এলাকা থেকে বিশাল মিছিল বের করে ইসলামী ছাত্রশিবির। এতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এসএম ফরহাদসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিল শেষে রাজধানীর অন্তত ১৪টি গুরুত্বপূর্ণ স্থানে শিবিরের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি পালন করবেন। এসব স্থান হলো—উত্তরা বিএনএস, খিলখেত, বসুন্ধরা গেট, গাবতলি, মিরপুর ১০, ধানমন্ডি ৩২, সায়েন্স ল্যাব, শাহবাগ, রামপুরা, মহাখালী, গুলিস্তান, বাহাদুর শাহ পার্ক, যাত্রাবাড়ী ও চিটাগাং রোড। এছাড়াও দেশের প্রতিটি বিভাগীয় শহর, জেলা শহরসহ গুরুত্বপূর্ণ স্থানে ছাত্রশিবিরের সর্বস্তরের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানা গেছে। এর আগে গতকাল বুধবার রাতেও রাজধানীসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির। এদিকে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমবেশ অনুষ্ঠিত হয়। সেখান থেকে মিছিল বের করা হয়। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল ও সমাবেশ করবে জামায়াত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় ‘মোন্থা’

1

বিজয়ের ৫৪ বছর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ

2

*ভারতকে হারানোর আত্মবিশ্বাসে বাংলাদেশ: হেড কোচ ফিল সিমন্সের

3

হারভেস্ট মুনর আলোয় ভাসে প্রকৃতি, দেখা যাবে কবে

4

রাজধানীর উত্তরায় সড়কে প্রাণ গেল ২ যুবকের

5

পরিমাণ মতো খাওয়ার ফলেও অধিকাংশ যুবকের দূর্বলার কারণ অকারণে ব

6

মেট্রোরেলের ছাদে উঠল ২ জন, ট্রেন চলাচল বন্ধ

7

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ১৫৬ দেশ

8

অনিয়মের শীর্ষে নাটোরের আমেনা হাসপাতালে ভোগান্তির শেষ নেই রোগ

9

আওয়ামীলীগের ঘোষিত লকডাউন রুখে দিতে, হাবিবুল্লাহ বাহার কলেজ ছ

10

গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

11

দৌলতদিয়ায় ‘যৌন উত্তেজক’ ওষুধ খেয়ে যুবকের মৃত্যু

12

জার্মানির ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

13

মোহাম্মদপুরের ‘শীর্ষ ছিনতাইকারী’ শাহিন গ্রেপ্তার

14

১৬ মরদেহ ঢামেক হাসপাতালে, পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ

15

লক্ষ্মীপুরে সুপ্রিম কোর্টের পরিচয়ে ভুয়া নারী আইনজীবী আটক

16

জাবি ক্যাম্পাসে মাদক ও র‌্যাগিং-এর বিরুদ্ধে কঠোর নীতি জারি

17

পিঠা উৎসবে কেউ-ই আমন্ত্রিত ছিলেন না জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ

18

শোক প্রকাশের সুযোগই পাইনি”—সুশান্তকে ঘিরে স্মৃতি রিয়ার

19

ঈগল-১০ লঞ্চে কিছুক্ষণ আগে ভয়া'বহ অগ্নি*কা*ণ্ডের ঘটনা ঘটেছে।

20