Not Found জাতীয় দলের সাবেক ফুটবলার মাদকসহ গ্রেপ্তার BSD Barta
Farhan
প্রকাশঃ 26-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় দলের সাবেক ফুটবলার মাদকসহ গ্রেপ্তার

সোমবার (২৫ আগস্ট) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক ব্যবসায়ী আরমানের সহযোগী হিসেবে কাজ করা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের (অনূর্ধ্ব-১৫) সাবেক খেলোয়াড় আশিকুর রহমান আশিকসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক অপরজন হলেন অরিফ হোসেন বাঁধন। তবে মূল হোতা আরমান পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।


এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা, একটি রামদা, একটি চাপাতি ও বিভিন্ন ইলেকট্রনিকস ডিভাইস উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে মাদক কারবারি আরমান ওই এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হলে তার সহযোগী আশিক ও বাঁধন পুলিশের হাতে ধরা পড়ে।

স্থানীয়রা জানান, দেশের বাইরে ফুটবল খেলে বেশ চমক দেখিয়েছেন আশিক। ২০১৯ সাল নেপালে অনুষ্ঠিত হওয়া মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের খেলায় ৭৫ মিনিটে আশিক মাঠে নেমে একাই ২ গোল দেন। ওই খেলায় ৯-০ গোলে বাংলাদেশ জিতে যায়। সে সময় উদীয়মান ফুটবলার হিসেবে বেশ আলোচনায় আসেন আশিক। কিন্তু পরে নানা কারণে মাদকের জগতে ঢুকে পড়েন। আরমানের সহযোগী হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে এলাকায় প্রভাব বিস্তার করতে শুরু করেন এই উদীয়মান খেলোয়াড়।


পুলিশ জানায়, আটকরা আরমানের হয়ে ইয়াবা সরবরাহ ও অস্ত্রের পাহারাদার হিসেবে কাজ করত। তাদের বিরুদ্ধে স্থানীয়ভাবে একাধিক অভিযোগ ছিল।


এ বিষয়ে ওসি তাজুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছিল। আটককৃতদের বিরুদ্ধে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে ধর্ষণের ম

1

জাতীয় চলচ্চিত্রে প্রথমবারের মতো পুরষ্কার পেলেন শাহরুখ খান

2

ইরান-ইরাক রেল সংযোগে নতুন বাণিজ্য সম্ভাবনা

3

বিএনপির তিন যুবক মাদক ও নারি সহ আটক।

4

এবার বাইপাইলে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

5

নারায়ণগঞ্জে ডায়িং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৬

6

ওসমান হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকা কানায় কানায় পূ

7

নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লো ইনকিলাব মঞ্চ

8

জাবি ক্যাম্পাসে মাদক ও র‌্যাগিং-এর বিরুদ্ধে কঠোর নীতি জারি

9

পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জেবা

10

বিজয় দিবসে জমকালো এয়ার শো, উন্মুক্ত থাকবে সবার জন্য

11

মুহূর্তে পুুড়ে অঙ্গার ১১ যাত্রী, ঠিক কী হয়েছিল এসি বাসটিতে

12

ঢাকা লকডাউন কর্মসূচির দিন গণপরিবহন চলবে: মালিক সমিতি

13

কারা ফটকে মৃত ছেলেকে কোলে নিয়ে স্ত্রীর মরদেহ ছুঁয়ে কাঁদলেন স

14

মেনহলে নেই ঢাকনা, পরে গেলেই ঘটবে বিশাল দূর্ঘটনা

15

আবারো রাজধানীতে ভূমিকম্প

16

লালবাগে প্লাস্টিক গুদামের আগুন নিয়ন্ত্রণে

17

রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন শেখ হাসিনা

18

যমুনার ভাঙনে নদীগর্ভে শতাধিক ঘর, বিলীন হতে পারে মন্নিয়ার চর

19

রাজধানীর ধোলাইপাড়ে যাত্রীবাহী বাসে আগুন

20