Not Found ডেঙ্গু কেড়ে নিল আরও ৩ প্রাণ, একদিনে হাসপাতালে ৯২৮ BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 31-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ডেঙ্গু কেড়ে নিল আরও ৩ প্রাণ, একদিনে হাসপাতালে ৯২৮

ডেঙ্গু কেড়ে নিল আরও ৩ প্রাণ, একদিনে হাসপাতালে ৯২৮

গত একদিনে নতুন করে আরও ৯২৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।  এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্তমশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৭৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত একদিনে নতুন করে আরও ৯২৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২ জন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে ময়মনসিংহ বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনেই সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (২০৩ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৯৪ জন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪২ জন, বরিশাল বিভাগে ১২০ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮, রাজশাহী বিভাগে ৬৩ জন, ময়মনসিংহ বিভাগে ৫৬ জন, খুলনা বিভাগে ৪৬ জন, রংপুর বিভাগে ১৩ জন এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৭৮ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১৩৪ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪১ জন ছাড়াও বরিশাল বিভাগে ৪০ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ৮ জন, ঢাকা বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গুতে মারা গেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলো মোন্থা, বাতাসের সর্বোচ্চ গতি ১১০ ক

1

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নুরুল হক নুর

2

সংগঠন গোছাতে মাঠে নামছে ছাত্রদল, সফরে যাচ্ছে ৩৮ টিম

3

সোলায়মানের ‘চলছে গাড়ি যাত্রাবাড়ি’ প্রকাশ পেলো

4

আমির হামজার বক্তব্যে ক্ষুব্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ

5

হায়দরগঞ্জ রোকেয়া হাসমতেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পি

6

আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

7

ঢাকাস্থ সোনাগাজী সমিতিতে ফ্যাসিষ্টের দোসরদের অবাঞ্ছিত ঘোষণা

8

হঠাৎ পা মচকে গেলে কী করবেন

9

যমুনার ভাঙনে নদীগর্ভে শতাধিক ঘর, বিলীন হতে পারে মন্নিয়ার চর

10

বাইতুল মোকাররমের অজুর পানিতে পোকা মুসল্লিদের ক্ষোভ

11

তা'মীরুল মিল্লাত টঙ্গীতে আন্দোলনের জের: শিক্ষকদের বিরুদ্ধে শ

12

সাফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়ানসিপে সেমিফাইনালে বাংলাদেশের প্রতি

13

সন্ত্রাস,ছিনতাই ও মাদকের অভয় অরন্য সাজু স মোল্লার ঘাটের দক্ষ

14

আজ পবিত্র শবে বরাত

15

আজ বিশ্ব শিক্ষক দিবস: মাইলস্টোনের সেই দুই সাহসী শিক্ষিকার বী

16

লক্ষ্মীপুরে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল ১০ বছর বয়

17

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড

18

রাজধানীতে জামায়াত-শিবিরের শোডাউন

19

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, যেমন থাকবে তাপমাত্রা

20