Not Found সংগঠন গোছাতে মাঠে নামছে ছাত্রদল, সফরে যাচ্ছে ৩৮ টিম BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 22-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সংগঠন গোছাতে মাঠে নামছে ছাত্রদল, সফরে যাচ্ছে ৩৮ টিম

সংগঠন গোছাতে মাঠে নামছে ছাত্রদল, সফরে যাচ্ছে ৩৮ টিম

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে হারের পর সংগঠন গোছানোর উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। প্রাথমিকভাবে রাজশাহী, চট্টগ্রাম ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আসন্ন নির্বাচনে ভালো ফল করাকে লক্ষ্য হিসেবে ধরেছে তারা। এ জন্য সারাদেশে সাংগঠনিক সফরে যাবে কেন্দ্রীয় ৩৮টি টিম। এসব টিম জেলা ও উপজেলায় মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন নেতৃত্ব গঠনের কাজ করবে।

ডাকসু ও জাকসু নির্বাচনে অপ্রস্তুত অবস্থায় অংশ নেওয়ায় ব্যর্থ হয়েছে বলে মনে করেন নেতারা। বৈঠকগুলোতে অভিযোগ উঠে—দীর্ঘ ১৭ বছর ক্যাম্পাসে সক্রিয় না থাকা, প্রার্থীদের আর্থিক সংকট ও নেতিবাচক প্রচারণা মোকাবিলায় দুর্বলতা বড় কারণ। আবার কেন্দ্রীয় নেতৃত্বের সমন্বয়হীনতা, শিক্ষক রাজনীতির দ্বন্দ্ব এবং প্রতিপক্ষের শক্তিশালী প্রস্তুতির বিপরীতে ছাত্রদলের হঠাৎ অংশগ্রহণকেও ‘ভুল সিদ্ধান্ত’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

তবে নেতারা বলছেন, এই ব্যর্থতা থেকেই শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে। নতুন কমিটি গঠন, সাংগঠনিক সফর ও ভাঙা মনোবল পুনর্গঠনের মাধ্যমে ছাত্রদলকে আবার চাঙ্গা করার পরিকল্পনা চলছে। পাশাপাশি বিএনপিকে ঘিরে অপপ্রচারের প্রভাব কাটিয়ে ক্যাম্পাসে শক্ত অবস্থান তৈরি করাই এখন প্রধান লক্ষ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্তদের বহিষ্কারের দাবিতে আশুলিয়

1

মদ বিক্রি না করায় টঙ্গীর জাবান হোটেলে ভাঙচুরের অভিযোগ

2

ভৈরব জেলার দাবিতে রেলপথ অবরোধ করে ট্রেনে বৃষ্টির মতো পাথর নি

3

সোনাইমুড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

4

উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় ‘মোন্থা’

5

চট্টগ্রাম কর্ণফুলী টানেলের ভেতরে যাত্রীবাহী বাস উল্টে চারজন

6

সাংবাদিকদের দাবি মুখে অফলাইনে কার্ড দেবে ইসি

7

সিলেট ট্রেন দুর্ঘটনায় ঘটেছে,

8

৬ বছরের মধ্যে সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে বুধবার

9

আওয়ামীলীগের ঘোষিত লকডাউন রুখে দিতে, হাবিবুল্লাহ বাহার কলেজ ছ

10

এভারকেয়ার থেকে গুলশানের বাসায় নেয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

11

মোহাম্মদপুরের ‘শীর্ষ ছিনতাইকারী’ শাহিন গ্রেপ্তার

12

কুমিল্লার হোমনায় বজ্রপাতে দুই বোনসহ ৩ জনের মৃত্য

13

বিজয়ের ৫৪ বছর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ

14

গাজার জন্য আরও ১১ মিলিয়ন ডলার বরাদ্দ জাতিসংঘের

15

ঢাবির পর জবিরও ক্লাস-পরীক্ষা বন্ধ

16

শাহজালাল বিমানবন্দরে আগুনের ধোঁয়া, যাত্রীরা আতঙ্কিত

17

শিক্ষা সোপান স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব

18

আজ সিরিজের শেষ টি-২০ এ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংল

19

সেই অপূর্বকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

20