Not Found জামায়াতের গণজোয়ার: চর আবাবিলে বিশাল মিছিলে BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

জামায়াতের গণজোয়ার: চর আবাবিলে বিশাল মিছিলে

জামায়াতের গণজোয়ার: চর আবাবিলে বিশাল মিছিলে 

লক্ষ্মীপুর প্রতিনিধি:
AKRAM HOSSAIN লক্ষ্মীপুর-২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে স্পষ্ট বার্তা দিলেন সংসদ সদস্য মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাস্টার রুহুল আমিন ভুঁইয়া। লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলার হায়দারগঞ্জ ১নং ইউনিয়নের চর আবাবিল এলাকায় তাঁর নেতৃত্বে অনুষ্ঠিত হলো এক বিশাল গণমিছিল, যা পুরো এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

আজ শনিবার (২৪/০১/২০২৫)বিকেলে আছর নামাজের পর আয়োজিত এই মিছিলে স্থানীয় বাংলাদেশ ইসলামি জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠিত এই মিছিলে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়। মিছিলটি চর আবাবিল এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক জনসভায় রূপ নেয়। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সাইয়েদ তাহের হজ্জুদ্দীন তাহের জাবেরী আল আল মাদানী , প্রধান উপদেষ্টা, বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি বলেন,
“দেশের চলমান সংকট থেকে মুক্তির একমাত্র পথ হলো সৎ, আদর্শবান ও ত্যাগী নেতৃত্বকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠা করা।”

বিশেষ অতিথির বক্তব্যে হযরত মাওলানা ইউসুফ জামাল, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৯নং ওয়ার্ড, ১নং চর আবাবিল ইউনিয়ন বলেন,
“লক্ষ্মীপুর-২ আসনের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। এই পরিবর্তনের নেতৃত্ব দিতে সক্ষম ব্যক্তি মাস্টার রুহুল আমিন ভুঁইয়া।”

সভায় আরও বক্তব্য রাখেন মাস্টার মো. মাহবুব রহমান, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১নং চর আবাবিল ইউনিয়ন। তিনি বলেন, “এই গণজোয়ারই প্রমাণ করে—এলাকার মানুষ সৎ নেতৃত্বের পক্ষে ঐক্যবদ্ধ।”

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মাস্টার রুহুল আমিন ভুঁইয়া মুক্তিযুদ্ধের চেতনা, ইসলামি মূল্যবোধ ও জনকল্যাণমূলক রাজনীতির প্রতীক। তাঁকে বিজয়ী করার মধ্য দিয়েই লক্ষ্মীপুর-২ আসনে উন্নয়ন ও ন্যায়বিচারের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হলেও চর আবাবিলজুড়ে দিনভর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই গণমিছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ আটক ২

1

উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় ‘মোন্থা’

2

বিশ্ব হাত ধোয়া দিবস আজ

3

আটা-চিনি-কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়!

4

সশস্ত্র বাহিনী প্রস্তুত, ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারি

5

হঠাৎ পা মচকে গেলে কী করবেন

6

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন

7

আমির হামজার বক্তব্যে ক্ষুব্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ

8

যমুনা অভিমুখে ৪৭ তম বিসিএস পরীক্ষার্থীরা, আটকে দিলো পুলিশ

9

বিজয় দিবসে জমকালো এয়ার শো, উন্মুক্ত থাকবে সবার জন্য

10

সংকটাপন্ন খালেদা জিয়া, রাতভর উদ্বেগ-উৎকণ্ঠায় দেশবাসী

11

নবাববাড়িতে হানিয়ার আড্ডা, নাঈম-শাবনাজের মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ স

12

আওয়ামীলীগের ঘোষিত লকডাউন রুখে দিতে, হাবিবুল্লাহ বাহার কলেজ ছ

13

প্রায় ২৩ ঘণ্টা পর স্বাভাবিক মেট্রো চলাচল

14

মেট্রোরেলের-বিয়ারিং-প্যাড-মাথায়-পড়ে-পথচারী-নিহত

15

৬ বছরের মধ্যে সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে আজ

16

এইচআইভিতে আক্রান্ত ৪০ শতাংশই সমকামী: গবেষণা

17

কৌশলে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগ, দেয়া হয় গরম খুন্তির ছ্যাঁক

18

ঢাকায় ৬.৯ মাত্রার ভূমিকম্পে কত প্রাণহানি হতে পারে, জানালো রা

19

মেট্রোরেলের ছাদে উঠল ২ জন, ট্রেন চলাচল বন্ধ

20