Not Found হাদিকে কবি নজরুলের কবরের পাশে সমাহিত করা হবে BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 23-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হাদিকে কবি নজরুলের কবরের পাশে সমাহিত করা হবে

হাদিকে কবি নজরুলের কবরের পাশে সমাহিত করা হবে

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা আগামীকাল শনিবার বাদ জোহর অনুষ্ঠিত হবে। এরপর জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। ইনকিলাব মঞ্চ জানায়, শহীদ শরীফ ওসমান হাদীকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে তাকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবে। মূলত, পরিবারের দাবীর ভিত্তিতে হাদিকে জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ হাদিকে সেন্ট্রাল মসজিদে আনা হবে। ছাত্র জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখবেন যেন কোনো গোষ্ঠি অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে, একইসঙ্গে সহিংসতা করার সুযোগও না পায়।

একইসঙ্গে মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না। সকলের নিকট শৃঙ্খলা বজায় রাখার এবং শহিদ ওসমান হাদীর জন্য দোয়া পৌঁছে দেওয়ার অনুরোধ করা হচ্ছে বলে সংগঠনটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। প্রসঙ্গত, সন্ধ্যা ৬টার একটু আগে তার মরদেহ বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। মরদেহ জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউটের হিমাগারে রাখা হবে। এর আগে, আজ বাংলাদেশ সময় দুপুর দুইটার পর হাদির মরদেহ বহনকারী বিমানটি সিঙ্গাপুর ত্যাগ করে। আজ সকাল ১০টায় সিঙ্গাপুরের আঙ্গুলিয়া মসজিদে তার জানাজা হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে তা হয়নি। প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার সার্জারি হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর ধোলাইপাড়ে যাত্রীবাহী বাসে আগুন

1

সৌদি আরবের গ্রেন্ড মুফতি আবদুল আজিজের ইন্তেকাল

2

না ফেরার দেশে চলে গেলেন ওসমান হাদি

3

বিশ্ব হাত ধোয়া দিবস আজ

4

এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ,

5

রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

6

২০৩০ সালের মধ্যেই ৪৫% নারিই অবিবাহিত ও নিঃসন্তান থাকার সম্ভা

7

ডেঙ্গুতে মারা গেলেন বিশ্বজয়ী হাফেজ ত্বকী, চলছে দাফনের প্রস্ত

8

তৌহিদ আফ্রিদির ভয়াবহতা সবার সামনে প্রকাশ করল রাহী

9

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকাজুড়ে লাল-সবুজ আলোকসজ্জা

10

৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে ‘জুলাইযোদ্ধা’ সুরভী গ্রেফতার

11

বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও নিহতের ঘটনায় বিক্ষোভ

12

রবিউস সানি মাসের চাদ দেখা গিয়েছে, অক্টোবর মাসের ৪ তারিখ ফাতে

13

নিজের সেরা একাদশ প্রকাশ করলেন সিকান্দার রাজা

14

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদকের পদত্যাগ

15

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড

16

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

17

আটকেট পর ২ চাঁদাবাজকে ছিনিয়ে নিয়ে পুলিশ সুপারের ওপর হামলা

18

জবিতে দুই দফা দাবিতে ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

19

এমপিওভুক্ত শিক্ষকদের তুলনায় ৮ গুণ বাড়ি ভাড়া পান সরকারি স্কুল

20