Not Found মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 19-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড

শেখ হাসিনা। 

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

সোমাবর (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনার-১ এ রায় ঘোষণা করেন।ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা, যার রায় হলো আজ।

সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ছয় অধ্যায়ে ৪৫৩ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের অপর সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ। ২ ঘণ্টা ১০ মিনিটের সংক্ষিপ্ত রায় পড়া শেষে দুপুর ২টা ৫০ মিনিটে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে। গত বছরের ১৭ অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচারকাজ অনুষ্ঠিত হয়। সেদিনই এ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। প্রথম দিকে এ মামলায় শেখ হাসিনাই একমাত্র আসামি ছিলেন। চলতি বছরের ১৬ মার্চ এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করার আবেদন করে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। একাধিকবার সময় বাড়ানোর পর চলতি বছরের ১২ মে চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গত ১ জুন শেখ হাসিনাসহ এই তিন আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগে এই তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়। অভিযোগগুলো হলো- গত বছরের ১৪ জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রদান, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র-জনতাকে নির্মূল করার নির্দেশ প্রদান, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পোড়ানোর অভিযোগ। এই পাঁচ অভিযোগে তিন জনের বিরুদ্ধে গত ১০ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ মামলার একমাত্র গ্রেপ্তার। আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন (১০ জুলাই) সাবেক আইজিপি মামুন গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন। ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হওয়ার আবেদন করেন। গত ১২ অক্টোবর এ মামলায় যুক্তিতর্ক শুরু হয়। যুক্তিতর্ক শেষ হয় ২৩ অক্টোবর। জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড চান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শেখ হাসিনা ও আসাদুজ্জামানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। তিনি যুক্তিতর্কে এ মামলা থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামানের খালাস আবেদন করেন। রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনেরও খালাস আবেদন করেন তার আইনজীবী যায়েদ বিন আমজাদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপার টাইফুন রাগসা ধেয়ে আসছে চীনের দক্ষিণ উপকূলে, নিরাপদ আশ

1

তা'মীরুল মিল্লাত টঙ্গীতে আন্দোলনের জের: শিক্ষকদের বিরুদ্ধে শ

2

সংকটাপন্ন খালেদা জিয়া, রাতভর উদ্বেগ-উৎকণ্ঠায় দেশবাসী

3

নারায়ণগঞ্জে ডায়িং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৬

4

ভৈরব জেলার দাবিতে রেলপথ অবরোধ করে ট্রেনে বৃষ্টির মতো পাথর নি

5

মধ্যে অক্টোবর থেকে উইন্ডোজ ১০-এ আপডেট বন্ধ করছে মাইক্রোসফট

6

১১ জেলায় ঝড়ের পূর্বাভাস, সতর্ক সংকেত

7

হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষক নবনিযুক্ত চেয়ারম্যান জনাব সা

8

দুর্ঘটনায় মৃত্যু থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

9

পাবনার ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে ধর্ষণের ম

10

বিজয় দিবসে পতাকা হাতে প্যারাট্রুপিংয়ে বাংলাদেশের বিশ্ব রেকর্

11

পাকিস্তানের জয়ে কঠিন হলো বাংলাদেশের ফাইনালের সমিকরণ

12

হায়দরগঞ্জে জামায়াতে ইসলামীর শক্তি প্রদর্শন

13

অনিয়মের শীর্ষে নাটোরের আমেনা হাসপাতালে ভোগান্তির শেষ নেই রোগ

14

মেট্রোরেলের-বিয়ারিং-প্যাড-মাথায়-পড়ে-পথচারী-নিহত

15

হাদিকে কবি নজরুলের কবরের পাশে সমাহিত করা হবে

16

মাঝারি কম্পনেই সতর্কবার্তা: ভবিষ্যতের বড় ভূমিকম্পের ইঙ্গিত

17

লক্ষ্মীপুরে আগুনে পুড়েছে ৬ দোকান

18

২০২৬ সালের বিশ্ব ইজতেমা কবে, তা জানা গেলো

19

পরিবর্তন হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফর সূচী

20