Not Found পাবনার ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে ধর্ষণের মামলা BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 4-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

পাবনার ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে ধর্ষণের মামলা

পাবনার ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে ধর্ষণের মামলা


পাবনার ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপির নেতা লিয়াকত আলি লিটনের (৪৫) বিরুদ্ধে ঈশ্বরদী থানায় ধর্ষণের মামলা করেছেন এক নারী।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দিলপাশার ইউনিয়ন বিএনপি সভাপতি লিয়াকত আলি লিটনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী, যিনি চাটমোহর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

মামলার সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে বিএনপির ওই নেতা গত ১১ মাস ধরে ঈশ্বরদী, বগুড়া সহ বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন।
অভিযোগে উল্লেখ রয়েছে, তিনি ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্ট সেন্টার, বগুড়ার একটি আবাসিক হোটেল এবং তার বান্ধবীদের বাসায় নিয়ে গিয়ে ভুক্তভোগী নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন।

এজাহারে বলা হয়, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর রাত ৯টার দিকে ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ সেন্টারের একটি কক্ষে ওই নারীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন লিয়াকত আলি লিটন।
এরপর বিয়ের জন্য চাপ দিলে তিনি নানা টালবাহানা শুরু করেন এবং পরবর্তীতে যোগাযোগ বন্ধ করে দেন।

উপায়ন্তর না পেয়ে নারীটি ২৭ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে ভাঙ্গুড়ার বিএলবাড়ী স্কুল অ্যান্ড কলেজে গিয়ে লিটনের কাছে পুনরায় বিয়ের দাবি জানান।
কিন্তু ওই সময় লিটন খারাপ আচরণ করেন, ভয়-ভীতি প্রদর্শন করেন এবং তাকে স্থান ত্যাগে বাধ্য করার চেষ্টা করেন। স্থানীয়রা আশ্বাস দিলে তিনি বাড়ি ফিরে যান।

এরপর ২৮ সেপ্টেম্বর দুপুরে ভাঙ্গুড়া বাজারে অবস্থানকালে, লিটনের বন্ধু মো. আ. রহিম বাচ্চু তার মোবাইল থেকে ফোন দিয়ে আগের ঘটনার প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করেন এবং বলেন,

 “বেশি কিছু করলে তোমার ক্ষতি হবে।”



ঘটনার বিষয়ে জানতে দিলপাশার ইউনিয়ন বিএনপি সভাপতি লিয়াকত আলি লিটনের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
ঈশ্বরদী থানার কর্মকর্তারা জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং প্রাথমিক যাচাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবর্তন হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফর সূচী

1

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

2

বিজয়ের ৫৪ বছর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ

3

রাবিতে পোষ্য কোটা নিয়ে উত্তেজনা, শিক্ষক-শিক্ষার্থীদের হাতাহা

4

আবারো রাজধানীতে ভূমিকম্প

5

১৬ মরদেহ ঢামেক হাসপাতালে, পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ

6

মফস্বলে টাকার দরে সাংবাদিক পরিচয়, বাড়ছে ‘প্রেস কার্ড বাণিজ্য

7

কমে গেছে ঢেঁকির কদর

8

কুমিল্লার হোমনায় বজ্রপাতে দুই বোনসহ ৩ জনের মৃত্য

9

দাম বাড়ল ভোজ্যতেলের, লিটারে কত

10

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ১৭ নভেম্বর

11

প্রায় ২৩ ঘণ্টা পর স্বাভাবিক মেট্রো চলাচল

12

প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপনপশ্চিম চর আবাবিল সরকারি প

13

মধ্যে অক্টোবর থেকে উইন্ডোজ ১০-এ আপডেট বন্ধ করছে মাইক্রোসফট

14

ওসমান হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকা কানায় কানায় পূ

15

ফ্রিজের ভেতর হতে নারীর লাশ উদ্ধার ঢাকার কলাবাগানে

16

এইচআইভিতে আক্রান্ত ৪০ শতাংশই সমকামী: গবেষণা

17

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ আটক ২

18

ডেঙ্গু কেড়ে নিল আরও ৩ প্রাণ, একদিনে হাসপাতালে ৯২৮

19

আজকে বাংলদেশী এক হারিয়ে যাওয়া তারকা আফিফ হোসাইনের জন্মদিন।

20