Not Found মিরপুর অগ্নিকাণ্ড : নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা জামায়াতের BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 15-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

মিরপুর অগ্নিকাণ্ড : নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা জামায়াতের

মিরপুর অগ্নিকাণ্ড : নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা জামায়াতের


মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেক পরিবারের জন্য তাৎক্ষণিকভাবে জামায়াতের পক্ষ থেকে এক লক্ষ টাকা করে অনুদানের ঘোষণা দিলেন জামায়াত আমীর । রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় ১৪ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান আজ রাতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ছুটে যান। তিনি কারখানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এছাড়াও তিনি ঘটনাস্থলে উপস্থিত প্রশাসনের, আইনশৃঙ্খলা বাহিনীর ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেন। এ সময় জামায়াত আমীরের সঙ্গে ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নায়েবে আমীর জনাব আবদুর রহমান মুসা, ঢাকা-১৪ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) এবং ঢাকা-১৬ আসনে জামায়াত মনোনীতি এমপি প্রার্থী কর্নেল (অব.) আবদুল বাতেন। পরিদর্শনকালে তিনি নিহত ও আহতদের বিষয়ে খোঁজখবর নেন এবং নিহতদের প্রত্যেক পরিবারের জন্য- তাৎক্ষণিকভাবে ১ লাখ টাকা করে অনুদান ঘোষণা করেন। একই সঙ্গে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংগঠনের দায়িত্বশীলদের নির্দেশ দেন।

তিনি নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নিহত ও আহতদের পরিবারের সহায়তায় সরকার, সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংস্থা, সংগঠন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

এর আগে এক বিবৃতিতে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন, আহতদের প্রতি গভীর সমবেদনা জানান। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সর্বাত্মক চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা সোপান স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব

1

পাবনা ভাঙ্গুড়া হাত বাড়ালে মাদক বাড়ছে অপরাধ, সচেতন মানুষ চি

2

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নুরুল হক নুর

3

সন্ত্রাস,ছিনতাই ও মাদকের অভয় অরন্য সাজু স মোল্লার ঘাটের দক্ষ

4

বাবার স্বপ্ন পূরণ করলেন তিনজন সন্তান, স্বাস্থ্য ক্যাডারে সুপ

5

বিশ্ব হাত ধোয়া দিবস আজ

6

টঙ্গীতে দগ্ধ ফায়ার ফাইটার শামীম মারা গেছেন

7

সন্ত্রাসীদের গুলিতে নিহত হলেন সালেহ আল জাফারাওউই

8

বাংলাদেশের খেলা থেকে শিক্ষা নিন, পাকিস্তানকে পরামর্শ আকমলের

9

বিএনপির তিন যুবক মাদক ও নারি সহ আটক।

10

অবৈধ ভাটা বন্ধ না হলে উপদেষ্টা রিজওয়ানাকে চেয়ারে রাখব না: হু

11

নবাববাড়িতে হানিয়ার আড্ডা, নাঈম-শাবনাজের মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ স

12

হায়দারগঞ্জে বিশাল মিছিলের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা মাস্টার

13

আজ মুজিবের ‘এক তর্জনী’ স্তম্ভ এবার গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা

14

ফারদিন নূর পরশ হত্যা মামলার তদন্তের প্রতিবেদন দাখিলের নতুন দ

15

হাবিবুল্লাহ বাহার কলেজ এন্ড ইউনিভার্সিটিতে পিঠা উৎসব

16

গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্টে আবারও ‘পেট্রলবোমা

17

আবারো লক্ষ্মীপুরে ড্রামট্রাক ও সিএনজির সংঘর্ষে স্কুল শিক্ষার

18

প্রাথমিক সহকারি শিক্ষক সাইফুল ইসলাম পুলিশের গুলিতে মারাত্মক

19

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন

20