Not Found শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে বিশ্বের সবচেয়ে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়, তাণ্ডব চালাবে যেসব স্থানে BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে বিশ্বের সবচেয়ে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়, তাণ্ডব চালাবে যেসব স্থানে

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে বিশ্বের সবচেয়ে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়, তাণ্ডব চালাবে যেসব স্থানে

 প্রকাশ: মঙ্গলবার 28 October 2025. 10:00PM

ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ জ্যামাইকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মেলিসা’র মুখোমুখি হতে যাচ্ছে। ঘূর্ণিঝড়টি ক্যাটেগরি–৫ এ পরিণত হয়েছে, যার বাতাসের গতি ঘণ্টায় ১৭৫ মাইল (প্রায় ২৮০ কিলোমিটার)—এ বছর এখন পর্যন্ত এটিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঝড়। খবর সিএনএন।

মেলিসার এই অভূতপূর্ব তীব্রতা দ্বীপাঞ্চলের পূর্বাভাসকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, এটি এত দ্রুত শক্তিশালী হয়ে উঠেছে যে, সাধারণ সতর্কবার্তা ও প্রস্তুতি কার্যক্রমও চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে।

ক্যারিবীয় অঞ্চলে তাণ্ডব চালিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মেলিসা’ এখন জ্যামাইকার উপকূলের একেবারে কাছাকাছি। ইতিমধ্যে ঝড়ে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে, এবং আরও অনেক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) জ্যামাইকার উপকূলে আঘাত হানার পর এটি কিউবা ও বাহামার দিকে অগ্রসর হবে বলে পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল হারিকেন সেন্টার।

জ্যামাইকার স্বাস্থ্য মন্ত্রী ডা. ক্রিস্টোফার টাফটন জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রস্তুতির সময় তিনজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজন গাছ কাটতে গিয়ে ও একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে।

এ ছাড়া হাইতিতে তিনজন এবং ডোমিনিকান রিপাবলিকে একজনের মৃত্যু হয়েছে। আরও একজন নিখোঁজ রয়েছেন বলে জ্যামাইকা গ্লিনার জানিয়েছে।

যদি ‘মেলিসা’ ক্যাটেগরি–৫ অবস্থায় জ্যামাইকার মূল ভূখণ্ডে আঘাত হানে, তবে এটি হবে ১৮৫১ সালের পর থেকে দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঝড়। জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস বলেন, সাধারণত হারিকেন এলে আমরা শুধু বাতাস ও বৃষ্টির দিকেই নজর দিই। কিন্তু এবার তিনটি বিষয় বিবেচনা করতে হবে—বাতাস, বৃষ্টি এবং এটি কতক্ষণ স্থায়ী হবে। তিনি আরও বলেন, এবার কেবল প্লাবন বা ভূমিধস নয়, আমরা এম এলাকাতেও ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারি, যেখানে সাধারণত বন্যা হয় না।

১৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা

বিবিসির তথ্য অনুযায়ী, রাজধানী কিংস্টন এবং পর্যটননগরী মন্টেগো বে-তে ১৩ ফুট (প্রায় ৪ মিটার) পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে।
ন্যাশনাল ওশান সার্ভিসের ভাষায়, এটি হলো ঝড়ের সময় সাগরের পানির অস্বাভাবিক উচ্চতা বৃদ্ধি—যা উপকূলীয় এলাকা সম্পূর্ণ প্লাবিত করতে পারে।

জরুরি সতর্কতা ও উদ্ধার তৎপরতা

ন্যাশনাল হারিকেন সেন্টার তাদের সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জ্যামাইকার পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। অত্যন্ত বিপজ্জনক ক্যাটেগরি–৫ ঘূর্ণিঝড় ‘মেলিসা’ ধীরে ধীরে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। আজ দ্বীপজুড়ে ধ্বংসাত্মক বাতাস, আকস্মিক বন্যা ও জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

ঝড় মোকাবিলায় জ্যামাইকা ডিফেন্স ফোর্স  ন্যাশনাল রিজার্ভ বাহিনীকে প্রস্তুত রেখেছে। এছাড়া দুর্যোগ প্রস্তুতি ও ব্যবস্থাপনা দপ্তর (ODPEM)-সহ একাধিক সরকারি সংস্থা উদ্ধার তৎপরতায় যুক্ত রয়েছে। সরকার ইতিমধ্যে উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকায় বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে।
এদিকে জ্যামাইকার মার্কিন দূতাবাস দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের বিমানবন্দর বন্ধ থাকায় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘মেলিসা’ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানবে না। তবে এটি কিউবায় শক্তিশালী আকারে পৌঁছাবে এবং বুধবারের মধ্যে বাহামা দ্বীপপুঞ্জে ক্যাটেগরি–২ ঝড়ে পরিণত হবে।

বিশ্ব আবহাওয়া সংস্থার  ক্রান্তীয় ঘূর্ণিঝড় বিশেষজ্ঞ অ্যান-ক্লেয়ার ফন্টান বলেছেন, এটি নিঃসন্দেহে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ঝড় হতে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে নারী-পুরুষের মরদেহ উদ্ধার

1

জাতীয় দলের সাবেক ফুটবলার মাদকসহ গ্রেপ্তার

2

ঢাকায় ৬.৯ মাত্রার ভূমিকম্পে কত প্রাণহানি হতে পারে, জানালো রা

3

ঢাকাস্থ সোনাগাজী সমিতিতে ফ্যাসিষ্টের দোসরদের অবাঞ্ছিত ঘোষণা

4

বাবার স্বপ্ন পূরণ করলেন তিনজন সন্তান, স্বাস্থ্য ক্যাডারে সুপ

5

রাজধানীর মোহাম্মদপুরে জহুরি মহল্লায় ৬ তলা ভবনে আগুন, নিয়ন্ত্

6

রাজধানীতে ড্রাম থেকে উদ্ধার সেই খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত

7

সেই অপূর্বকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

8

উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় ‘মোন্থা’

9

শিশুর জন্য কোন ডিম সবচেয়ে নিরাপদ ও পুষ্টিকর?

10

আবারো রাজধানীতে ভূমিকম্প

11

মাঝারি কম্পনেই সতর্কবার্তা: ভবিষ্যতের বড় ভূমিকম্পের ইঙ্গিত

12

রাজধানীর উত্তরায় সড়কে প্রাণ গেল ২ যুবকের

13

শাহজালাল বিমানবন্দরে আগুনের ধোঁয়া, যাত্রীরা আতঙ্কিত

14

ভারত ও পাকিস্তান নষ্ট করছে ক্রিকেটের ভাবমূর্তি

15

টঙ্গীতে দগ্ধ ফায়ার ফাইটার শামীম মারা গেছেন

16

ইরান-ইরাক রেল সংযোগে নতুন বাণিজ্য সম্ভাবনা

17

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

18

আবারো লক্ষ্মীপুরে ড্রামট্রাক ও সিএনজির সংঘর্ষে স্কুল শিক্ষার

19

রবিউস সানি মাসের চাদ দেখা গিয়েছে, অক্টোবর মাসের ৪ তারিখ ফাতে

20