Not Found লক্ষ্মীপুরে সুপ্রিম কোর্টের পরিচয়ে ভুয়া নারী আইনজীবী আটক BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 3-ফেব্রুয়ারি-2026 ইং
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে সুপ্রিম কোর্টের পরিচয়ে ভুয়া নারী আইনজীবী আটক

লক্ষ্মীপুরে সুপ্রিম কোর্টের পরিচয়ে ভুয়া

 নারী আইনজীবী আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি: নিজেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয় দিয়ে আদালতের মর্যাদা ভূলুণ্ঠনের দুঃসাহসিক প্রতারণায় জড়ানোর অভিযোগে লক্ষ্মীপুরে এক ভুয়া নারী আইনজীবীকে আটক করা হয়েছে। আটক নারীর নাম ওয়াহিদা আক্তার শিল্পী। তিনি গাউন ও ব্যান্ড পরিধান করে একজন বৈধ আইনজীবীর ছদ্মবেশে লক্ষ্মীপুর আদালতে হাজির হয়ে মামলা পরিচালনার চেষ্টা করেন। তবে কথাবার্তা, আচরণ ও পেশাগত অজ্ঞতা দেখে আইনজীবীদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। রবর্তীতে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির যাচাই-বাছাইয়ে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য—ওই নারী প্রকৃতপক্ষে কোনো আইনজীবী নন, এমনকি তার আইনের কোনো ডিগ্রিও নেই। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে প্রতারক হিসেবে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এজাহারসহ কোর্ট পুলিশ পরিদর্শকের কাছে সোপর্দ করা হয়।

আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, আটক নারীর কাছ থেকে উদ্ধার করা ভিজিটিং কার্ডে নিজেকে সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয় দিয়ে ভুয়া এল.এল.বি (অনার্স) ও এল.এল.এম ডিগ্রি, হাইকোর্ট আইনজীবী সমিতি ভবনের ৩০৩ নম্বর কক্ষে চেম্বার এবং ঢাকার বনানী এলাকার বাসার ঠিকানা ছাপানো ছিল। পাশাপাশি একাধিক মোবাইল নম্বরও কার্ডে উল্লেখ ছিল। এই ঘটনায় আইনজীবী মহলে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আইনজীবী সমিতির নেতারা বলেছেন, এটি আদালতের মর্যাদা ও বিচার ব্যবস্থার স্বচ্ছতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের প্রতারণার বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ জানিয়েছে, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত ও পাকিস্তান নষ্ট করছে ক্রিকেটের ভাবমূর্তি

1

হায়দরগঞ্জ রোকেয়া হাসমতেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পি

2

অবৈধ ভাটা বন্ধ না হলে উপদেষ্টা রিজওয়ানাকে চেয়ারে রাখব না: হু

3

অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে উরিয়ে গ্রুপের শীর্ষে আর্জেন্টিনা

4

নারায়ণগঞ্জে ডায়িং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৬

5

আসিয়া বিনতে মুজাহিম: ধৈর্যের প্রতিক ও ইসলামের আলো।

6

১৬ মরদেহ ঢামেক হাসপাতালে, পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ

7

টঙ্গীতে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু আজ

8

ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক

9

দৌলতদিয়ায় ‘যৌন উত্তেজক’ ওষুধ খেয়ে যুবকের মৃত্যু

10

এমপিওভুক্ত শিক্ষকদের তুলনায় ৮ গুণ বাড়ি ভাড়া পান সরকারি স্কুল

11

শোক প্রকাশের সুযোগই পাইনি”—সুশান্তকে ঘিরে স্মৃতি রিয়ার

12

নাফ নদীতে এক জালে ধরা পড়ল ৬০ মণ ইলিশ, বিক্রি সাড়ে ১৪ লাখ টাক

13

লালবাগে প্লাস্টিক গুদামের আগুন নিয়ন্ত্রণে

14

ঢাকাস্থ সোনাগাজী সমিতিতে ফ্যাসিষ্টের দোসরদের অবাঞ্ছিত ঘোষণা

15

রাজধানীতে ড্রাম থেকে উদ্ধার সেই খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত

16

খুলনায় যুব মহিলা লীগ নেত্রী আকলিমা গ্রেপ্তার

17

হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি এন্ড কলেজে খালেদা জিয়ার সুস্থ

18

রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন

19

জাতীয় চলচ্চিত্রে প্রথমবারের মতো পুরষ্কার পেলেন শাহরুখ খান

20