Not Found রায়পুরে মাষ্টার রুহুল আমিন ভূইয়ার পক্ষে দাঁড়িপাল্লার বিশাল জনস্রোত BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 9-ফেব্রুয়ারি-2026 ইং
অনলাইন সংস্করণ

রায়পুরে মাষ্টার রুহুল আমিন ভূইয়ার পক্ষে দাঁড়িপাল্লার বিশাল জনস্রোত

রায়পুরে মাষ্টার রুহুল আমিন ভূইয়ার পক্ষে দাঁড়িপাল্লার বিশাল জনস্রোত
লক্ষ্মীপুর প্রতিবেদক: লক্ষ্মীপুর-০২ (রায়পুর): লক্ষ্মীপুর-০২ আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই চরমে উঠছে। এরই ধারাবাহিকতায় রায়পুরে মাষ্টার রুহুল আমিন ভূইয়ার পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে নেমেছে মানুষের ঢল। শুক্রবার দিনভর উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে একত্রিত হলে পুরো রায়পুর জনসমুদ্রে পরিণত হয়।
দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে আয়োজিত এই বিশাল সমাবেশে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো। সমাবেশস্থল ও আশপাশের সড়কে জনতার চাপ এতটাই বেড়ে যায় যে, রায়পুরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সাময়িক যানজটের সৃষ্টি হয়।
সমাবেশে বক্তারা বলেন, “মাষ্টার রুহুল আমিন ভূইয়া সাধারণ মানুষের নেতা। তিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন এবং জনগণের অধিকার আদায়ে আপসহীন ভূমিকা রেখেছেন।” তারা আরও বলেন, “এই জনস্রোত প্রমাণ করে—রায়পুরের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক দাঁড়িপাল্লা।”
সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা দাবি করেন, মাঠের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। প্রশাসনিক চাপ ও নানা বাধা উপেক্ষা করেও যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে, তা এই আসনে দাঁড়িপাল্লার শক্ত অবস্থান স্পষ্ট করে দিয়েছে।
এদিকে, জনসমাগম ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রায়পুরে মাষ্টার রুহুল আমিন ভূইয়ার পক্ষে এই বিশাল জনস্রোত লক্ষ্মীপুর-০২ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয় দিবসে পতাকা হাতে প্যারাট্রুপিংয়ে বাংলাদেশের বিশ্ব রেকর্

1

এভারকেয়ার থেকে গুলশানের বাসায় নেয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদকের পদত্যাগ

3

শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১

4

ময়মনসিংহে চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হওয়া বগি রেখে দুই কিলোম

5

সশস্ত্র বাহিনী প্রস্তুত, ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারি

6

পাকিস্তানের জয়ে কঠিন হলো বাংলাদেশের ফাইনালের সমিকরণ

7

মাঝারি কম্পনেই সতর্কবার্তা: ভবিষ্যতের বড় ভূমিকম্পের ইঙ্গিত

8

আজ মুজিবের ‘এক তর্জনী’ স্তম্ভ এবার গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা

9

ওসমান হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকা কানায় কানায় পূ

10

জামায়াতের গণজোয়ার: চর আবাবিলে বিশাল মিছিলে

11

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ, ভারত ও মিয়ানমার

12

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

13

খাবার টেবিলে গুলি করে যুবককে হত্যা, হাসপাতালে ৩

14

৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে ‘জুলাইযোদ্ধা’ সুরভী গ্রেফতার

15

জার্মানির ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

16

বিশ্ব শিক্ষক দিবস

17

বিএনপির তিন যুবক মাদক ও নারি সহ আটক।

18

সাংবাদিকদের দাবি মুখে অফলাইনে কার্ড দেবে ইসি

19

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

20