Not Found মেট্রোরেলের ছাদে উঠল ২ জন, ট্রেন চলাচল বন্ধ BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 23-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মেট্রোরেলের ছাদে উঠল ২ জন, ট্রেন চলাচল বন্ধ

মেট্রোরেলের ছাদে উঠল ২ জন, ট্রেন চলাচল বন্ধ

মো:আকরাম হোসেন, স্টাফ রিপোর্টা :মেট্রোরেলের ছাদে মানুষ উঠে পড়ার ঘটনা ঘটেছে। যাতায়াত ব্যবস্থা সহজতর করতে রাজধানীর বুক চিরে গড়ে ওঠা মেট্রোরেলের ছাদে মানুষ উঠে পড়ার ঘটনা ঘটেছে। রোববারের (৩০ নভেম্বর) এ ঘটনার পর মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে। এক ক্ষুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএল জানিয়েছে, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সচিবালয়  স্টেশনে মেট্রোরেলের ছাদের উপর ২ জন ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ আছে। সাময়িক এ অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

জানা গেছে, রোববার রাত সোয়া ৮টার দিকে নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে ২ কিশোর ট্রেনের ওপর উঠে পড়ে। পরবর্তীতে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা তাদের মধ্যে একজনকে আটক করে নিচে নামায়। তবে অন্যজন দৌড়ে পালিয়ে যায়, তার খোঁজ চলছে। তাৎক্ষণিকভাবে ওই ২ কিশোরের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে রোববার অবশিষ্ট সময়ে আর মেট্রোরেল চলাচল করবে না বলে পৃথক এক ক্ষুদেবার্তায় জানিয়েছে ডিএমটিসিএল। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠানটি জানায়, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ২টি কারের মধ্যবর্তী স্থানে ২ জন উঠে পড়ায় মেট্রোরেল চলাচল ৮টা ৫ মিনিট থেকে বন্ধ করা হয়। আজকের অবশিষ্ট সময়ের জন্য ট্রেন আর চলাচল করবে না। যাত্রীদের অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

উল্লেখ্য, সম্প্রতি মেট্রোরেলের লাইন থেকে দু’টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। গত ২১ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে কাজীপাড়া ও শেওড়াপাড়ার মাঝামাঝি মেট্রোরেলের ২৮৮ ও ২৮৯ নম্বর পিলারের ওপর ট্র্যাক লাইনে পড়ে থাকা ওই ককটেল দু’টি নিষ্ক্রিয় করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত ১৫০

1

ভৈরব জেলার দাবিতে রেলপথ অবরোধ করে ট্রেনে বৃষ্টির মতো পাথর নি

2

খুলনায় যুব মহিলা লীগ নেত্রী আকলিমা গ্রেপ্তার

3

রাজধানীর উত্তরায় সড়কে প্রাণ গেল ২ যুবকের

4

সাংবাদিকদের দাবি মুখে অফলাইনে কার্ড দেবে ইসি

5

নবীজির কৃতজ্ঞতার সিজদাহ্: আল্লাহর নিয়ামতের প্রতি ধন্যবাদ প্র

6

টঙ্গীতে গুদামে আগুন: দগ্ধ আরেক ফায়ার নরুল হুদার মৃত্যু

7

ওসমান হাদির মৃত্যুতে বিএনপির শোক

8

পুরান ঢাকার চকবাজারে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

9

হায়দরগঞ্জে জামায়াতে ইসলামীর শক্তি প্রদর্শন

10

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

11

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

12

খাবার টেবিলে গুলি করে যুবককে হত্যা, হাসপাতালে ৩

13

মিরপুর অগ্নিকাণ্ড : নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেওয়ার ঘ

14

ধানমন্ডিতে মারধরের শিকার সালমা ইসলাম কারাগারে

15

উটের চোখের পানি হতে পারে সাপের কামড়ে জীবনরক্ষার নতুন চাবিকা

16

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে চালানো হচ্ছে বিএনপির নতুন সদস্য স

17

অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে উরিয়ে গ্রুপের শীর্ষে আর্জেন্টিনা

18

জামাত ও আ. লীগের পূনর্বাসন চায় রিজভী।

19

মফস্বলে টাকার দরে সাংবাদিক পরিচয়, বাড়ছে ‘প্রেস কার্ড বাণিজ্য

20