Not Found উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় ‘মোন্থা’

উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় ‘মোন্থা’

 প্রকাশ: মঙ্গলবার, 28 October 2025. 11:25 PM

ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। প্রবল বেগে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করছে। ওই অঞ্চলের বাসিন্দাদের আগামী তিন থেকে চার ঘণ্টা ধরে এ তাণ্ডব মোকাবিলা করতে হবে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ভারতীয় আবহাওয়া দপ্তর নিশ্চিত করেছে, ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটি বর্তমানে অন্ধ্রপ্রদেশের উপকূলে প্রবল বেগে তাণ্ডব চালাচ্ছে। বর্তমানে সেটি অন্ধ্রপ্রদেশের উপকূল তছনছ করছে। পশ্চিমবঙ্গে বড় আঘাত হানার কোনো সম্ভাবনা নেই। তবুও উচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। আলিপুর আবহাওয়া দফতরের প্রকাশিত বুলেটিন বলছে, শেষ ছয় ঘণ্টায় বঙ্গোপসাগরের উপর দিয়ে ১৫ কিলোমিটার গতিতে উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে মোন্থা। সন্ধ্যায় অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় হয়ে তার আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মছলিপত্তনম এবং কলিঙ্গপত্তনমের মাঝে কাকিনাড়ার কাছে তার ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী তিন থেকে চার ঘণ্টা চলবে এই প্রক্রিয়া। তার পরে ক্রমশ উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে।

ভারতীয় আবহাওয়া ভবন (আইএমডি) জানিয়েছে, ল্যান্ডফলের সময়ে ঝড়ের গতি থাকবে প্রায় ৯০-১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। দমকা ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার।

এদিকে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে। কলকাতাসহ কোনো কোনো জেলায় ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে। বুধবার থেকে উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার দক্ষিণের সব জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হতে পারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি। বৃহস্পতিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে দগ্ধ ফায়ার ফাইটার শামীম মারা গেছেন

1

জবিতে দুই দফা দাবিতে ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

2

হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ওসমান হাদির মরদেহ

3

পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জেবা

4

হাবিবুল্লাহ বাহার কলেজ এন্ড ইউনিভার্সিটিতে পিঠা উৎসব

5

পরিমাণ মতো খাওয়ার ফলেও অধিকাংশ যুবকের দূর্বলার কারণ অকারণে ব

6

আওয়ামীলীগের ঘোষিত লকডাউন রুখে দিতে, হাবিবুল্লাহ বাহার কলেজ ছ

7

গণভোটে পিআর পদ্ধতি চাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটার

8

শিশুর জন্য কোন ডিম সবচেয়ে নিরাপদ ও পুষ্টিকর?

9

জাতীয় চলচ্চিত্রে প্রথমবারের মতো পুরষ্কার পেলেন শাহরুখ খান

10

মোহাম্মদপুরের ‘শীর্ষ ছিনতাইকারী’ শাহিন গ্রেপ্তার

11

মহান বিজয় দিবস আজ

12

হায়দারগঞ্জে বিশাল মিছিলের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা মাস্টার

13

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ আটক ২

14

প্রাথমিক সহকারি শিক্ষক সাইফুল ইসলাম পুলিশের গুলিতে মারাত্মক

15

ওসমান হাদির নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে ধামরাইয়ে প্রতিবাদ ম

16

বাইতুল মোকাররমের অজুর পানিতে পোকা মুসল্লিদের ক্ষোভ

17

রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন শেখ হাসিনা

18

রাজধানীতে বৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফি

19

সংগঠন গোছাতে মাঠে নামছে ছাত্রদল, সফরে যাচ্ছে ৩৮ টিম

20