Not Found ৬ বছরের মধ্যে সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে বুধবার BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 4-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

৬ বছরের মধ্যে সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে বুধবার

৬ বছরের মধ্যে সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে বুধবার 

রাতের আকাশে দেখা যাবে ২০২৫ সালের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ সুপারমুন। বুধবার (৫ নভেম্বর) ব্রিটিশ উৎসব ‘বনফায়ার নাইট’-এর দিনেই দেখা যাবে এই চমৎকার প্রাকৃতিক দৃশ্য। ফলে ইউরোপসহ বিশ্বের নানা প্রান্তে রাতের আকাশ ভরে উঠবে আলো ও রঙের দারুণ মেলবন্ধনে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদ যখন তার উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছে আসে এবং সে সময় পূর্ণিমা হয়, তখন সেটিকেই বলা হয় সুপারমুন। সাধারণ পূর্ণিমার তুলনায় এটি প্রায় ১৪ শতাংশ বড় এবং

৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখা যায়। চাঁদের কক্ষপথ ডিম্বাকৃতি হওয়ায় কখনো এটি পৃথিবীর কাছে আসে (পেরিজি) আবার কখনো দূরে সরে যায় (অ্যাপোজি)। পূর্ণিমা যদি চাঁদের পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে হয় বা সেই অবস্থার ৯০ শতাংশ কাছাকাছি থাকে, তখন সেটিকে বলা হয় সুপারমুন। সুপারমুন শব্দটি প্রথম ব্যবহার করেন জ্যোতিষী রিচার্ড নোল ১৯৭৯ সালে। নভেম্বরের এই পূর্ণিমাকে বলা হচ্ছে ‘বিভার মুন’, যা হবে এ বছরের পৃথিবীর সবচেয়ে কাছে আসা পূর্ণিমা। ফলে এটি হবে বছরের সবচেয়ে উজ্জ্বল চাঁদ। বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন। এই নামটির উৎপত্তি উত্তর আমেরিকার আদিবাসী ও প্রাথমিক ইউরোপীয় বসবাসকারীদের কাছ থেকে। নভেম্বর মাসে বিভাররা শীতের প্রস্তুতিতে সবচেয়ে সক্রিয় থাকে নিজেদের বাঁধ

তৈরি ও খাদ্য সংরক্ষণে ব্যস্ত থাকে।

তাই তাদের এই সময়ের কর্মতৎপরতার সঙ্গে মিলিয়ে এই পূর্ণিমার নাম দেওয়া হয়েছে ‘বিভার মুন’।এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে হলে নির্ভর করতে হবে আবহাওয়ার ওপর। কোথায় আকাশ পরিষ্কার থাকবে তা জানতে আবহাওয়ার পূর্বাভাস দেখে নেওয়া উচিত। এ বছরের শেষ সুপারমুন দেখা যাবে ৪ ডিসেম্বর, অর্থাৎ নভেম্বরের ‘বিভার মুন’-এর ঠিক এক মাস পর। আকাশ পরিষ্কার থাকলে অবশ্যই ক্যামেরা হাতে এই রাতের আলোকিত চাঁদটিকে বন্দি করে রাখার সুযোগ হাতছাড়া করবেন না!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির মৃত্যুতে শোক প্রকাশ করলো এনসিপি

1

টঙ্গীতে দগ্ধ ফায়ার ফাইটার শামীম মারা গেছেন

2

আজ পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস: বসন্তের রঙে রাঙা ভালোবাসার

3

নবাববাড়িতে হানিয়ার আড্ডা, নাঈম-শাবনাজের মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ স

4

রবিউস সানি মাসের চাদ দেখা গিয়েছে, অক্টোবর মাসের ৪ তারিখ ফাতে

5

ময়মনসিংহে চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হওয়া বগি রেখে দুই কিলোম

6

দুর্ঘটনায় মৃত্যু থেকে বাঁচতে যে দোয়া পড়বেন

7

ভারত ও পাকিস্তান নষ্ট করছে ক্রিকেটের ভাবমূর্তি

8

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

9

২০২৬ সালের বিশ্ব ইজতেমা কবে, তা জানা গেলো

10

কারা ফটকে মৃত ছেলেকে কোলে নিয়ে স্ত্রীর মরদেহ ছুঁয়ে কাঁদলেন স

11

বদলে যাচ্ছে বাহাদুর শাহ পার্ক; আ্যকশনে নামার ঘোষণা ঢাকা দক্ষ

12

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

13

জবিতে দুই দফা দাবিতে ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

14

রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন শেখ হাসিনা

15

শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১

16

আলফারাদী গার্লস ও তাহফিজুল কুরআন মাদরাসায় বর্ণিল পিঠা উৎসব।

17

আমির হামজার বক্তব্যে ক্ষুব্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ

18

ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক

19

টঙ্গীতে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু আজ

20