Not Found আফগানিস্তানের বিপক্ষে ইনজুরির কারণে খেলবেননা লিটন। BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 4-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

আফগানিস্তানের বিপক্ষে ইনজুরির কারণে খেলবেননা লিটন।

লিটন দাস খেলবেন কি খেলবেন না—এশিয়া কাপে বাংলাদেশের শেষ দুই ম্যাচের আগে এই প্রশ্নটি ঘুরেফিরে এসেছে। আজ শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অবশ্য এই প্রশ্ন তোলার সুযোগ নেই।

লিটন চোটের কারণে আগেই দেশে ফিরেছেন। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন জাকের আলী। জাকেরের নেতৃত্বে আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে?
এশিয়া কাপের ফাইনালে ওঠার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তানজিদ হাসানকে একাদশের বাইরে রেখেছিল বাংলাদেশ। ওপেন করেছিলেন পারভেজ হোসেন ও সাইফ হাসান। এশিয়া কাপে দারুণ ব্যাট করায় সাইফের একাদশে থাকা মোটামুটি নিশ্চিতই। তবে তাঁর সঙ্গে তানজিদ নাকি পারভেজ ওপেন করবেন, সেটি একটি প্রশ্ন।
তবে আফগানিস্তানের বিপক্ষে আজ একাদশে ফিরতে পারেন তানজিদ। এশিয়া কাপে আফগানদের বিপক্ষে ফিফটি করেছিলেন বাঁহাতি এই ওপেনার। তেমন কিছু দেখা গেলে পারভেজ ব্যাটিং করবেন তিনে। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে তিনে খেলেন তাওহিদ হৃদয়, চারে মেহেদী হাসান, পাঁচে নুরুল হাসান।

এই ব্যাটিং অর্ডার বেশ সমালোচিতও হয়েছিল। হৃদয়কে তাই দেখা যেতে পারে চারে। পাঁচে নামতে
অফ স্পিনার মেহেদী হাসানের জায়গায় আজ একাদশে দেখা যেতে পারেন নাসুম আহমেদকে। বাঁহাতি এই স্পিনার লোয়ার অর্ডারে ব্যাট করতে পারেন। লেগ স্পিনার রিশাদ হোসেন তো আছেনই।
পেস বোলিংয়ে মোস্তাফিজুর রহমানের সঙ্গে থাকবেন তাসকিন আহমেদ ও তানজিম হাসান। তবে এশিয়া কাপ কয়েকদিন আগেই শেষ হওয়ায় পেসারদের একটু বিশ্রাম দিতে পারে দল। সে ক্ষেত্রে সবার আগে নামটা আসবে মোস্তাফিজের। কারণ, এশিয়া কাপে সব ম্যাচ খেলেছেন। জয়ের ধারায় ফিরতে অবশ্য সেরা পেস বোলিং আক্রমণ নিয়েও মাঠে নামতে পারে বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে ২০২২ এশিয়া কাপে শারজাতে একটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সে ম্যাচে বাংলাদেশ হেরেছে ৭ উইকেটে। সব মিলিয়ে এই মাঠে বাংলাদেশ ৬টি টি-টোয়েন্টি খেলেছে। হেরেছে ৫টিতেই, একমাত্র জয় আরব আমিরাতের বিপক্ষে। আজ রেকর্ডটা নিশ্চয়ই ভালো করতে চাইবে বাংলাদেশ। শারজায় সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে আগুনে পুড়েছে ৬ দোকান

1

আজ মুজিবের ‘এক তর্জনী’ স্তম্ভ এবার গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা

2

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

3

খাবার টেবিলে গুলি করে যুবককে হত্যা, হাসপাতালে ৩

4

মোহাম্মদপুরের ‘শীর্ষ ছিনতাইকারী’ শাহিন গ্রেপ্তার

5

মেট্রোরেলের ছাদে উঠল ২ জন, ট্রেন চলাচল বন্ধ

6

পাকিস্তানের আকাশে বিরল ‘লেনটিকুলার মেঘ’, বিস্ময়ে হতবাক সবাই

7

টঙ্গীতে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু আজ

8

মনোনয়ন না পাওয়ায় যুবদল নেতা রবিউলের সমর্থকদের বিক্ষোভ

9

কৌশলে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগ, দেয়া হয় গরম খুন্তির ছ্যাঁক

10

আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে

11

পাকিস্তানের জয়ে কঠিন হলো বাংলাদেশের ফাইনালের সমিকরণ

12

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, যেমন থাকবে তাপমাত্রা

13

ফারদিন নূর পরশ হত্যা মামলার তদন্তের প্রতিবেদন দাখিলের নতুন দ

14

মহান বিজয় দিবস আজ

15

ওসমান হাদির জানাজার সময় পরিবর্তন

16

প্রায় ২৩ ঘণ্টা পর স্বাভাবিক মেট্রো চলাচল

17

ভারতে আবারও মেডিক্যাল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ

18

৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে ‘জুলাইযোদ্ধা’ সুরভী গ্রেফতার

19

প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপনপশ্চিম চর আবাবিল সরকারি প

20