Not Found আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 1-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে

আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে

  ০১ নভেম্বর ২০২৫, ০৯:২০পি এম

রাজধানী ঢাকাতে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন।

 দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

উপদেষ্টা আসিফের মাহমুদের কর্মসূচি

আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরে সকাল সাড়ে ৯টায় ‘৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদ্‌যাপন’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

জামায়াত আমিরের কর্মসূচি

বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকাল ৯টায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্রছাত্রীদের প্রথম অ্যালামনাই অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অনলাইনে সবার উদ্দেশে ভিডিও পর্দায় প্রধান মেহমান হিসেবে দিকনির্দেশনা পেশ করবেন। অন্যান্যদের মধ্যো উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হাসান।

মির্জা ফখরুলের কর্মসূচি

জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে বেলা ১১টায় মুক্তিযোদ্ধা দলের আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জামায়াত নেতা মুজিবুরের কর্মসূচি

সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে শাহবাগ চত্বরে (জাতীয় জাদুঘর সংলগ্ন) ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

এফডিসিতে কর্মসূচি

ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) সকাল সাড়ে ১০টায় জুলাই সনদ বাস্তবায়নে করণীয় নিয়ে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যে অক্টোবর থেকে উইন্ডোজ ১০-এ আপডেট বন্ধ করছে মাইক্রোসফট

1

শোক প্রকাশের সুযোগই পাইনি”—সুশান্তকে ঘিরে স্মৃতি রিয়ার

2

হারভেস্ট মুনর আলোয় ভাসে প্রকৃতি, দেখা যাবে কবে

3

রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত

4

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদকের পদত্যাগ

5

খুলনায় যুব মহিলা লীগ নেত্রী আকলিমা গ্রেপ্তার

6

যমুনা অভিমুখে ৪৭ তম বিসিএস পরীক্ষার্থীরা, আটকে দিলো পুলিশ

7

যমুনার ভাঙনে নদীগর্ভে শতাধিক ঘর, বিলীন হতে পারে মন্নিয়ার চর

8

তৌহিদ আফ্রিদির ভয়াবহতা সবার সামনে প্রকাশ করল রাহী

9

গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব ভেস্তে দিল যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ ব

10

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ, আহত

11

সন্ত্রাস,ছিনতাই ও মাদকের অভয় অরন্য সাজু স মোল্লার ঘাটের দক্ষ

12

সশস্ত্র বাহিনী প্রস্তুত, ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারি

13

শিক্ষা সোপান স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব

14

১৬ মরদেহ ঢামেক হাসপাতালে, পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ

15

সাংবাদিকদের দাবি মুখে অফলাইনে কার্ড দেবে ইসি

16

আসিয়া বিনতে মুজাহিম: ধৈর্যের প্রতিক ও ইসলামের আলো।

17

নবাববাড়িতে হানিয়ার আড্ডা, নাঈম-শাবনাজের মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ স

18

আবারো লক্ষ্মীপুরে ড্রামট্রাক ও সিএনজির সংঘর্ষে স্কুল শিক্ষার

19

জাতীয় দলের সাবেক ফুটবলার মাদকসহ গ্রেপ্তার

20