Not Found ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফোনালাপ উন্মেচিত BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 27-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফোনালাপ উন্মেচিত

*ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফোনালাপ উন্মোচিত*
জুলাই অভ্যুত্থানকে ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে গিয়ে গুরুত্বপূর্ণ ফোনালাপ ট্রাইব্যুনালে বাজিয়ে শোনান বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চলমান সাক্ষ্যগ্রহণে এ অডিওগুলো প্রকাশ করা হয়, যা সরাসরি সম্প্রচারও হয়েছে।
জব্দ করা এসব ফোনালাপের মধ্যে রয়েছেন—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এএসএম মাকসুদ কামালের সঙ্গে কথোপকথন। আলোচনায় জুলাই অভ্যুত্থান দমন ও নির্দেশনার বিষয় উঠে আসে।
এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি আসামি হিসেবে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। উল্লেখযোগ্যভাবে, মামলার অগ্রগতিতে সাবেক আইজিপি মামুন নিজেকে রাজসাক্ষী হিসেবে আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে।
তদন্ত সংস্থা ধাপে ধাপে প্রমাণ সংগ্রহের পর এ বছরের মে ও জুনে মূল ও সম্পূরক অভিযোগপত্র দাখিল করে। এর ভিত্তিতেই গত ১০ জুলাই আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই যোদ্ধা আরমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

1

এবার বাইপাইলে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

2

বুয়েট শিক্ষার্থীদের যমুনা অভিমুখী যাত্রায় পুলিশের সাথে সংঘ

3

৫০ জাহাজ নিয়ে গাজার পথে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রা

4

বিজয় দিবসে পতাকা হাতে প্যারাট্রুপিংয়ে বাংলাদেশের বিশ্ব রেকর্

5

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

6

মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জুড়ে লাল-সব

7

ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষক হালিম কারাগারে

8

রাজধানীতে বৃষ্টির আভাস, তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফি

9

টঙ্গীতে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু আজ

10

দাম বাড়ল ভোজ্যতেলের, লিটারে কত

11

সাংবাদিকদের দাবি মুখে অফলাইনে কার্ড দেবে ইসি

12

নবাববাড়িতে হানিয়ার আড্ডা, নাঈম-শাবনাজের মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ স

13

সশস্ত্র বাহিনী প্রস্তুত, ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারি

14

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে আবারও এক শিক্ষার্থীর লাশ

15

আলফারাদী গার্লস ও তাহফিজুল কুরআন মাদরাসায় বর্ণিল পিঠা উৎসব।

16

সোনাইমুড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

17

ফটিকছড়িতে শয়নকক্ষে মায়ের লাশ, বিছানায় একমাত্র সন্তানের নিথর

18

কিছু আসে যায় না, আল্লাহ জীবন দিয়েছেন, তিনিই নেবেন’— রায়ের আগ

19

এনসিপি নেতারা কে কোন আসনে লড়বেন, জানা গেল

20