Not Found এইচআইভিতে আক্রান্ত ৪০ শতাংশই সমকামী: গবেষণা BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 23-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

এইচআইভিতে আক্রান্ত ৪০ শতাংশই সমকামী: গবেষণা

এইচআইভিতে আক্রান্ত ৪০ শতাংশই সমকামী: গবেষণা

স্টাফ রিপোর্টার: দেশে এইচআইভি (এইডস) আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, আক্রান্তদের মধ্যে প্রায় ৪০ শতাংশই সমকামী। অন্যদিকে প্রায় সমান সংখ্যক মানুষ বিদেশ থেকে এ রোগ নিয়ে আসে। আজ সোমবার (১ ডিসেম্বর) বিশ্ব এইডস দিবস উপলক্ষে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশ থেকে এইচআইভি বা এইডস সম্পূর্ণভাবে নির্মূল করার লক্ষ্য নির্ধারিত হয়েছে। রাজধানীতে এক যুবক এলার্জি পরীক্ষার সময় এইডস আক্রান্ত হিসেবে শনাক্ত হন। তিনি জানান, সমকামিতায় জড়িত হওয়ায় এই পরিণতি এসেছে। যুবক বলেন, ‘একটি ভুলের জন্য সারাজীবন পস্তাতে হয়। আমি চাই, কেউ আমার মতো ভুল পথে না হাঁটে।’ ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে বর্তমানে এইডস রোগীদের চিকিৎসা করা হচ্ছে। চলতি বছর এখানে প্রায় ৩০০ রোগী চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে ভর্তি আছেন ১২ জন। সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাসার বলেন, ‘রোগীরা খুব খারাপ অবস্থায় হাসপাতালে আসেন। অন্যান্য রোগও থাকে, তবে সেগুলোর জন্য পর্যাপ্ত ল্যাব সাপোর্ট নেই।’দেশব্যাপী শনাক্তকরণ কেন্দ্রগুলোতেও কিট সংকট দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদফতরের ডা. মো. খায়রুজ্জামান জানান, ‘কিট আসতে দেরি হয়েছে, তবে কয়েক দিনের মধ্যে তা পৌঁছে যাবে।’

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে দেশে এইডসে আক্রান্ত হয়েছে ১৪৩৮ জন এবং মারা গেছেন ১৯৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিলেন ১২৭৬ জন, মৃত্যু হয়েছে ২৬৬ জনের। চলতি বছর আক্রান্তের সংখ্যা ১৫০০ ছাড়াতে পারে। চিকিৎসকরা মনে করিয়ে দেন, একই বেডে ঘুমানো বা একই প্লেটে খাওয়ার মাধ্যমে এইডস ছড়ায় না। চিকিৎসার মাধ্যমে এইচআইভি রোগীরাও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ সিরিজের শেষ টি-২০ এ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংল

1

রাজধানীতে ড্রাম থেকে উদ্ধার সেই খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত

2

রাজধানীতে জামায়াত-শিবিরের শোডাউন

3

বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও নিহতের ঘটনায় বিক্ষোভ

4

প্রায় ২৩ ঘণ্টা পর স্বাভাবিক মেট্রো চলাচল

5

ঢাবির পর জবিরও ক্লাস-পরীক্ষা বন্ধ

6

জাটকা ইলিশ শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু

7

ঢাকা লকডাউন কর্মসূচির দিন গণপরিবহন চলবে: মালিক সমিতি

8

জাতীয় দলের সাবেক ফুটবলার মাদকসহ গ্রেপ্তার

9

মহান বিজয় দিবস আজ

10

গণভোটে পিআর পদ্ধতি চাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটার

11

চট্টগ্রাম কর্ণফুলী টানেলের ভেতরে যাত্রীবাহী বাস উল্টে চারজন

12

মফস্বলে টাকার দরে সাংবাদিক পরিচয়, বাড়ছে ‘প্রেস কার্ড বাণিজ্য

13

মদ বিক্রি না করায় টঙ্গীর জাবান হোটেলে ভাঙচুরের অভিযোগ

14

মিরপুরে আগুনের ১২ দিন পর আরও এক নারীর মরদেহ উদ্ধার

15

মোহাম্মদপুরের ‘শীর্ষ ছিনতাইকারী’ শাহিন গ্রেপ্তার

16

পাবনা ভাঙ্গুড়া হাত বাড়ালে মাদক বাড়ছে অপরাধ, সচেতন মানুষ চি

17

পরিবর্তন হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফর সূচী

18

সন্ত্রাস,ছিনতাই ও মাদকের অভয় অরন্য সাজু স মোল্লার ঘাটের দক্ষ

19

সোনাইমুড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

20