Not Found মনোনয়ন না পাওয়ায় যুবদল নেতা রবিউলের সমর্থকদের বিক্ষোভ BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 4-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মনোনয়ন না পাওয়ায় যুবদল নেতা রবিউলের সমর্থকদের বিক্ষোভ

মনোনয়ন না পাওয়ায় যুবদল নেতা রবিউলের সমর্থকদের বিক্ষোভ

যুবদল নেতা রবিউলের সমর্থকদের বিক্ষোভ। 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা জেলার দুটি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়েছে। মাগুরা-১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান এবং মাগুরা-২ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

তবে মাগুরা-২ আসনে রবিউল ইসলাম নয়ন মনোনয়ন বঞ্চিত হওয়ায় দলীয় নেতাকর্মীদের একাংশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। সোমবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে তারা মাগুরা-যশোর মহাসড়কের আড়পাড়া এলাকায় বিএনপি পার্টি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।‌ এ সময় বিক্ষোভকারীরা নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। অবরোধ চলাকালে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলী মিয়া জানান, শালিখা উপজেলা বিএনপির একাংশের নেতা-কর্মীরা নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

না ফেরার দেশে চলে গেলেন ওসমান হাদি

1

রবিউস সানি মাসের চাদ দেখা গিয়েছে, অক্টোবর মাসের ৪ তারিখ ফাতে

2

পাবনা ভাঙ্গুড়া হাত বাড়ালে মাদক বাড়ছে অপরাধ, সচেতন মানুষ চি

3

টঙ্গীতে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু আজ

4

সংগঠন গোছাতে মাঠে নামছে ছাত্রদল, সফরে যাচ্ছে ৩৮ টিম

5

বাবার স্বপ্ন পূরণ করলেন তিনজন সন্তান, স্বাস্থ্য ক্যাডারে সুপ

6

সোনাইমুড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

7

কমে গেছে ঢেঁকির কদর

8

মোহাম্মদপুরের ‘শীর্ষ ছিনতাইকারী’ শাহিন গ্রেপ্তার

9

নবাববাড়িতে হানিয়ার আড্ডা, নাঈম-শাবনাজের মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ স

10

আসিয়া বিনতে মুজাহিম: ধৈর্যের প্রতিক ও ইসলামের আলো।

11

আবারো লক্ষ্মীপুরে ড্রামট্রাক ও সিএনজির সংঘর্ষে স্কুল শিক্ষার

12

বদলে যাচ্ছে বাহাদুর শাহ পার্ক; আ্যকশনে নামার ঘোষণা ঢাকা দক্ষ

13

ছেলের জন্মদিনে একসঙ্গে শাকিব অপুর উপস্থিতি

14

সোলায়মানের ‘চলছে গাড়ি যাত্রাবাড়ি’ প্রকাশ পেলো

15

এভারকেয়ার থেকে গুলশানের বাসায় নেয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

16

বাইতুল মোকাররমের অজুর পানিতে পোকা মুসল্লিদের ক্ষোভ

17

যমুনা অভিমুখে ৪৭ তম বিসিএস পরীক্ষার্থীরা, আটকে দিলো পুলিশ

18

নাফ নদীতে এক জালে ধরা পড়ল ৬০ মণ ইলিশ, বিক্রি সাড়ে ১৪ লাখ টাক

19

বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও নিহতের ঘটনায় বিক্ষোভ

20