Not Found নাফ নদীতে এক জালে ধরা পড়ল ৬০ মণ ইলিশ, বিক্রি সাড়ে ১৪ লাখ টাকায় BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

নাফ নদীতে এক জালে ধরা পড়ল ৬০ মণ ইলিশ, বিক্রি সাড়ে ১৪ লাখ টাকায়

নাফ নদীতে এক জালে ধরা পড়ল ৬০ মণ ইলিশ, বিক্রি সাড়ে ১৪ লাখ টাকায়

ইলিশ প্রজনন মৌসুমের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার মাত্র তিন দিনের মাথায় কক্সবাজারের টেকনাফে এক জেলের জালে ধরা পড়ল বিপুল পরিমাণ ইলিশ। মঙ্গলবার (২৮শে অক্টোবর)) সন্ধ্যায় নাফ নদী থেকে তোলা ওই জালে মোট ৬০ মণ ইলিশ পাওয়া যায়, যা বিক্রি হয়েছে প্রায় সাড়ে ১৪ লাখ ৪০ হাজার টাকায়। টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা এবং জালের মালিক মোহাম্মদ ঈমান হোসেন অন্যান্য দিনের মতোই মঙ্গলবার দুপুরে তার চার সঙ্গীকে নিয়ে নাফ নদীতে জাল ফেলেন। সন্ধ্যায় জোয়ার শেষে ভাটা শুরু হলে জাল তোলার প্রস্তুতি নেওয়া হয়। স্থানীয় জেলেরা জানান, প্রায় ১০০ থেকে ১৫০ ফুট লম্বা এই জালটি তোলার সময় জেলেরা মাছের বিপুল ভার টের পান। পরে পাড় থেকে মোট ১২ জন জেলে কোমরে রশি বেঁধে টেনে জালটি তীরে তোলেন। জালভর্তি ঝাঁকে ঝাঁকে ইলিশ দেখে জেলেদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। প্রতিটি ইলিশের ওজন ৬০০ থেকে ৮০০ গ্রামের মধ্যে ছিল। 

মাছগুলো দ্রুত বিভিন্ন বাহনে করে টেকনাফের স্থানীয় কায়ুকখালীয়া খালের 'হাকিম ফিশারিজ' ঘাটে আনা হয়। হাকিম ফিশারিজের পরিচালক মোহাম্মদ নাছির উদ্দীন গণমাধ্যমকে তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে জাল ফেলার পর সন্ধ্যায় জেলেরা এই বিপুল পরিমাণ মাছ নিয়ে ঘাটে আসেন।

ঘাটে আনার পর স্থানীয় মাছ ব্যবসায়ী আবদুর রশিদ সব মাছ কিনে নেন। ব্যবসায়ী আবদুর রশিদ জানান, তিনি প্রতি কেজি ৬০০ টাকা দরে মোট ৬০ মণ ইলিশ ১৪ লাখ ৪০ হাজার টাকায় কিনেছেন। তিনি আরও বলেন, মাছগুলো বরফ দিয়ে সংরক্ষণ করা হয়েছে। আগামীকাল বুধবার (২৯শে অক্টোবর) এগুলো চট্টগ্রামে পাঠানো হবে, সেখানে আরও ভালো দামে বিক্রির আশা করছি। এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, গত শনিবার (২৫শে অক্টোবর) মধ্যরাতে ইলিশ প্রজনন মৌসুমের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। জেলেরা এই নিষেধাজ্ঞা সফলভাবে পালন করেছেন এবং নদী ও সাগর থেকে বিরত ছিলেন। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরপরই এক জেলের জালে এত বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ার খবরটি সত্যিই আনন্দের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়ানসিপে সেমিফাইনালে বাংলাদেশের প্রতি

1

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২

2

অবৈধ ভাটা বন্ধ না হলে উপদেষ্টা রিজওয়ানাকে চেয়ারে রাখব না: হু

3

সড়ক দুর্ঘটনাকে হামলা বানানোর অপচেষ্টা

4

হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি এন্ড কলেজে খালেদা জিয়ার সুস্থ

5

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার সারাদেশে কফিন মিছিল

6

না ফেরার দেশে চলে গেলেন ওসমান হাদি

7

টঙ্গীতে গুদামে আগুন: দগ্ধ আরেক ফায়ার নরুল হুদার মৃত্যু

8

আটকেট পর ২ চাঁদাবাজকে ছিনিয়ে নিয়ে পুলিশ সুপারের ওপর হামলা

9

কুমিল্লার হোমনায় বজ্রপাতে দুই বোনসহ ৩ জনের মৃত্য

10

জাবি ক্যাম্পাসে মাদক ও র‌্যাগিং-এর বিরুদ্ধে কঠোর নীতি জারি

11

বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও নিহতের ঘটনায় বিক্ষোভ

12

ঢাকাস্থ সোনাগাজী সমিতিতে ফ্যাসিষ্টের দোসরদের অবাঞ্ছিত ঘোষণা

13

ঈগল-১০ লঞ্চে কিছুক্ষণ আগে ভয়া'বহ অগ্নি*কা*ণ্ডের ঘটনা ঘটেছে।

14

হায়দারগঞ্জে বিশাল মিছিলের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা মাস্টার

15

চট্টগ্রামে মধ্যরাতে বহুতল ভবনে আগুন

16

মেট্রোরেলের ছাদে উঠল ২ জন, ট্রেন চলাচল বন্ধ

17

বিজয়ের ৫৪ বছর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ

18

হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ওসমান হাদির মরদেহ

19

এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ,

20