Not Found রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 23-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত

রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত


‎রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে রিখটার স্কেলে এটির মাত্রা ৩ দশমিক ৭।

‎শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিট এ কম্পন অনুভূত হয়। ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিকভাবে ভূমিকম্পের এ তথ্য জানিয়েছে। ‎সংস্থাটি জানায়, রিখটার স্কেলে এটির মাত্রা ৩ দশমিক ৭ । রামপুরা ওয়াবদা রোডের একটি বাসার তৃতীয় তলার ভাড়াটিয়া ভিকারুননিসা কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থী ফারিয়া সুলতানা জানান, বাসার রান্না ঘরে পুটিং বানাচ্ছিলাম হঠাৎ লক্ষ্য করি দাঁড়িয়ে থাকা অবস্থায় নিজেই দুলছি। এরপরেই আমার মামনি বলে ভূমিকম্প হচ্ছে, সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে রুমের ভেতরে চলে যাই। ‎এর আগে ঢাকার অদূরে নরসিংদীতে ফের একটি ভূকম্পনের উৎপত্তি হয়েছে। তবে এটি মৃদু মাত্রার। রিখটার স্কেলে এটির মাত্রা ৩ দশমিক ৩। ‎ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা (সহকারী আবহাওয়াবিদ) আফরোজা সুলতানা এ তথ্য জানিয়েছিলেন। তিনি জানান, সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি হয়। এটির উৎপত্তিস্থল ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে, নরসিংদীর পলাশে। তিনি বলেন, রিখটার স্কেলে এটির মাত্রা ৩ দশমিক ৩। এটিকে আমরা মৃদু মাত্রার ভূমিকম্প বলছি। আফরোজা সুলতানা জানান, একটি ভূমিকম্প হলে আরো কয়েকটি ছোট ছোট ভূমিকম্প হতে পারে৷ আবার বড় ভূমিকম্পের আগেও ছোট ছোট ভূমিকম্প হয়।

‎শুক্রবার (২১ নভেম্বর) শত বছরের মধ্যে দেশের ভেতরে উৎপত্তি হওয়া সবচেয়ে বড় ভূকম্পনটি হয়ে গেল নরসংদীর মাধবদীতে। রিখটার স্কেলে মাঝারি ধরণের কম্পনটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ পুরো দেশে কেঁপে ওঠে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নুরুল হক নুর

1

গাজার জন্য আরও ১১ মিলিয়ন ডলার বরাদ্দ জাতিসংঘের

2

রাজধানীর মোহাম্মদপুরে জহুরি মহল্লায় ৬ তলা ভবনে আগুন, নিয়ন্ত্

3

হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ওসমান হাদির মরদেহ

4

রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন শেখ হাসিনা

5

জাবি ক্যাম্পাসে মাদক ও র‌্যাগিং-এর বিরুদ্ধে কঠোর নীতি জারি

6

সৌদি আরবের গ্রেন্ড মুফতি আবদুল আজিজের ইন্তেকাল

7

শবে বরাতে আল্লাহ যাদেরকে ক্ষমা করেন

8

ওসমান হাদির নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে ধামরাইয়ে প্রতিবাদ ম

9

মনোনয়ন না পাওয়ায় নাটোর-পাবনা মহাসড়কে ক্ষোভের আগুন রাজন সমর্থ

10

সাংবাদিকদের দাবি মুখে অফলাইনে কার্ড দেবে ইসি

11

দৌলতদিয়ায় ‘যৌন উত্তেজক’ ওষুধ খেয়ে যুবকের মৃত্যু

12

ভারত ও পাকিস্তান নষ্ট করছে ক্রিকেটের ভাবমূর্তি

13

ফটিকছড়িতে শয়নকক্ষে মায়ের লাশ, বিছানায় একমাত্র সন্তানের নিথর

14

কিছু আসে যায় না, আল্লাহ জীবন দিয়েছেন, তিনিই নেবেন’— রায়ের আগ

15

শুরু হলো মহান বিজয়ের মাস

16

নবাববাড়িতে হানিয়ার আড্ডা, নাঈম-শাবনাজের মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ স

17

ওসমান হাদির জানাজার সময় পরিবর্তন

18

এনসিপি নেতারা কে কোন আসনে লড়বেন, জানা গেল

19

সশস্ত্র বাহিনী প্রস্তুত, ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারি

20