Not Found আমির হামজার বক্তব্যে ক্ষুব্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 22-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আমির হামজার বক্তব্যে ক্ষুব্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন

আমির হামজার বক্তব্যে ক্ষুব্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন

কুষ্টিয়ার জামায়াত নেতা মুফতি আমির হামজা দাবি করেছেন, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হয়েছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের হলে সকালে শিক্ষার্থীদের ‘মদ’ দিয়ে কুলি করতে দেখেছেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় ওঠে।

রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করা হয়। প্রশাসন জানায়, জাবিতে ২০১১ সালে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ চালু হয় এবং একই বছর প্রথম ব্যাচে ভর্তি কার্যক্রম শুরু হয়। ফলে আমির হামজার ভর্তির দাবি পুরোপুরি মিথ্যা।

এছাড়া শিক্ষার্থীরা সকালে ‘মদ’ দিয়ে কুলি করে কিংবা শিক্ষককে লাঠি দিয়ে পেটায়—এসব বক্তব্যকেও সম্পূর্ণ মনগড়া বলে আখ্যা দিয়েছে প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে দেওয়া এ ধরনের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন, অগ্রহণযোগ্য ও দুঃখজনক।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমির হামজাকে সতর্ক হয়ে বস্তুনিষ্ঠ বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের গণজোয়ার: চর আবাবিলে বিশাল মিছিলে

1

হঠাৎ পা মচকে গেলে কী করবেন

2

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

3

মহান বিজয় দিবস আজ

4

চট্টগ্রাম কর্ণফুলী টানেলের ভেতরে যাত্রীবাহী বাস উল্টে চারজন

5

জাবি ক্যাম্পাসে মাদক ও র‌্যাগিং-এর বিরুদ্ধে কঠোর নীতি জারি

6

ওসমান হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকা কানায় কানায় পূ

7

পুরান ঢাকায় বাসার সিঁড়িতে আবারও এক শিক্ষার্থীর লাশ

8

ঢাকাস্থ সোনাগাজী সমিতিতে ফ্যাসিষ্টের দোসরদের অবাঞ্ছিত ঘোষণা

9

হারভেস্ট মুনর আলোয় ভাসে প্রকৃতি, দেখা যাবে কবে

10

কমে গেছে ঢেঁকির কদর

11

শবে বরাতে আল্লাহ যাদেরকে ক্ষমা করেন

12

শেষ মিনিটে ভারতকে কাঁদালো লাল-সবুজ

13

৯৯৯৯০

14

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্তদের বহিষ্কারের দাবিতে আশুলিয়

15

রবিউস সানি মাসের চাদ দেখা গিয়েছে, অক্টোবর মাসের ৪ তারিখ ফাতে

16

এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ,

17

সাফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়ানসিপে সেমিফাইনালে বাংলাদেশের প্রতি

18

নিজের সেরা একাদশ প্রকাশ করলেন সিকান্দার রাজা

19

জাটকা ইলিশ শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু

20