Not Found গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্টে আবারও ‘পেট্রলবোমা’ নিক্ষেপ BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 19-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্টে আবারও ‘পেট্রলবোমা’ নিক্ষেপ

গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্টে আবারও ‘পেট্রলবোমা’ নিক্ষেপ

গাজীপুরের কালীগঞ্জে গ্রামীণ টেলিকম ট্রাস্টের ‘নিসর্গ’ রিসোর্টে আবারও ‘পেট্রলবোমা’ নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) ভোররাতে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কুচলিবাড়ি এলাকায় অবস্থিত রিসোর্টটিতে এ ঘটনা ঘটে।

গাজীপুরের কালীগঞ্জে গ্রামীণ টেলিকম ট্রাস্টের ‘নিসর্গ’ রিসোর্টে ‘পেট্রলবোমা’ নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর আগে গত ২৬ মে একই রিসোর্টে অনুরূপ হামলার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে রিসোর্টের সীমানা প্রাচীরের ভেতরে দুটি পেট্রল বোমাসদৃশ বস্তু দেখতে পান নিরাপত্তাকর্মীরা। তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বোমা সদৃশ দুটি কাচের বোতল উদ্ধার করে। কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বলেন, ‘নিসর্গ রিসোর্ট থেকে দুটি কাচের বোতল উদ্ধার করা হয়েছে। এর ভেতরে কেরোসিন জাতীয় তরল পদার্থ ছিল। দুর্বৃত্তরা সেগুলো রিসোর্টে নিক্ষেপ করলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি আরও জানান, পূর্বের মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে এবং সাম্প্রতিক ঘটনাটিও তদন্তের আওতায় আনা হয়েছে। পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা বাইরে থেকে বোমাগুলো নিক্ষেপ করে পালিয়ে যায়। উল্লেখ্য, এর আগে গত ২৬ মে মধ্যরাতে একই রিসোর্টের ভেতরে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগুন ধরে গেলে কর্তব্যরত আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে সক্ষম হন। সেই সময় ঘটনাস্থল থেকে সুতলি দিয়ে বাঁধা তরল পদার্থভর্তি কাচের বোতল, ভাঙা কাচ ও একটি প্লাস্টিকের জেরিক্যান উদ্ধার করা হয়। পরে রিসোর্টের ডিউটি অফিসার, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল ওয়াদুদ বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলিন্ডারের কারণে দ্রুত ছড়িয়েছে আগুন, ভস্ম অন্তত দেড় হাজার ঘ

1

গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব ভেস্তে দিল যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ ব

2

নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লো ইনকিলাব মঞ্চ

3

তাণ্ডব চালিয়ে দুর্বল হলো ঘূর্ণিঝড় মেলিসা

4

এসি বিস্ফোরণে মেহেরপুর পুলিশ সুপারের বাসভবনে আগুন

5

পাকিস্তানের আকাশে বিরল ‘লেনটিকুলার মেঘ’, বিস্ময়ে হতবাক সবাই

6

হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে ওসমান হাদির মরদেহ

7

সন্ত্রাস,ছিনতাই ও মাদকের অভয় অরন্য সাজু স মোল্লার ঘাটের দক্ষ

8

৯৯৯৯০

9

আমির হামজার বক্তব্যে ক্ষুব্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ

10

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

11

ফ্রিজের ভেতর হতে নারীর লাশ উদ্ধার ঢাকার কলাবাগানে

12

সশস্ত্র বাহিনী প্রস্তুত, ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারি

13

টঙ্গীতে দগ্ধ ফায়ার ফাইটার শামীম মারা গেছেন

14

আলফারাদী গার্লস ও তাহফিজুল কুরআন মাদরাসায় বর্ণিল পিঠা উৎসব।

15

সাফ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়ানসিপে সেমিফাইনালে বাংলাদেশের প্রতি

16

টঙ্গীতে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু আজ

17

ওসমান হাদির মৃত্যুতে বিএনপির শোক

18

এমপিওভুক্ত শিক্ষকদের তুলনায় ৮ গুণ বাড়ি ভাড়া পান সরকারি স্কুল

19

ফারদিন নূর পরশ হত্যা মামলার তদন্তের প্রতিবেদন দাখিলের নতুন দ

20