Not Found টঙ্গীতে দগ্ধ ফায়ার সার্ভিসের ৪ কর্মী জাতীয় বার্ন ইনস্টিটিউটে BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 23-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

টঙ্গীতে দগ্ধ ফায়ার সার্ভিসের ৪ কর্মী জাতীয় বার্ন ইনস্টিটিউটে

 

 গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের একটি গুদামে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। সেখানে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছেন ফায়ার সার্ভিসের চার কর্মী। তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে সেখানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছান বিকাল পৌনে ৪টার দিকে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ওই ঘটনায় তাদের তিনজন ফায়ারফাইটার ও একজন কর্মকর্তা আহত হয়েছেন। আহতরা হলেন- ফায়ার ফাইটার নুরুল হুদা, জয় হাসান ও মো. শামীম এবং অফিসার জান্নাতুল নাঈম। তালহা বিন জসিম বলেন, “তিনজনের অবস্থা গুরুতর। তাদের বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।” জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নুরুল হুদা ও শামীম ১০০ শতাংশ দগ্ধ হয়েছেন। বাকি দুজনের মধ্যে জান্নাতুল নাঈম ৪২ শতাংশ ও জয় হাসান ৫ শতাংশ দগ্ধ হয়েছেন।” স্থানীয়রা বলছেন, টিনশেডের গুদামটি এক পোশাক কারখানার। বিকালে হঠাৎ সেখানে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ভেতরে থাকা লোকজন দৌড়ে বের হয়ে আসেন। ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভানোর কাজ শুরুর পর রাসায়নিকের এক ড্রামের বিস্ফোরণ ঘটে। এতে বেশ কয়েকজন দগ্ধ হন। সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিসের (ঢাকা জোন-৩) উপসহকারী পরিচালক আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিছু আসে যায় না, আল্লাহ জীবন দিয়েছেন, তিনিই নেবেন’— রায়ের আগ

1

*ভারতকে হারানোর আত্মবিশ্বাসে বাংলাদেশ: হেড কোচ ফিল সিমন্সের

2

ঈগল-১০ লঞ্চে কিছুক্ষণ আগে ভয়া'বহ অগ্নি*কা*ণ্ডের ঘটনা ঘটেছে।

3

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলো মোন্থা, বাতাসের সর্বোচ্চ গতি ১১০ ক

4

অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে উরিয়ে গ্রুপের শীর্ষে আর্জেন্টিনা

5

না ফেরার দেশে চলে গেলেন ওসমান হাদি

6

নিজের সেরা একাদশ প্রকাশ করলেন সিকান্দার রাজা

7

রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত

8

মোহাম্মদপুরের ‘শীর্ষ ছিনতাইকারী’ শাহিন গ্রেপ্তার

9

ভৈরব জেলার দাবিতে রেলপথ অবরোধ করে ট্রেনে বৃষ্টির মতো পাথর নি

10

ওসমান হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকা কানায় কানায় পূ

11

পাবনার ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে ধর্ষণের ম

12

আজ পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস: বসন্তের রঙে রাঙা ভালোবাসার

13

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

14

আজ মুজিবের ‘এক তর্জনী’ স্তম্ভ এবার গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা

15

প্রাথমিক সহকারি শিক্ষক সাইফুল ইসলাম পুলিশের গুলিতে মারাত্মক

16

অর্থ পাচারে লিপ্তদের কোন ছাড় নেই: সরকারের কড়া হুশিয়ারি

17

মনোনয়ন না পাওয়ায় নাটোর-পাবনা মহাসড়কে ক্ষোভের আগুন রাজন সমর্থ

18

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদকের পদত্যাগ

19

রাজধানীতে ড্রাম থেকে উদ্ধার সেই খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত

20