Not Found ১৬ মরদেহ ঢামেক হাসপাতালে, পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 15-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

১৬ মরদেহ ঢামেক হাসপাতালে, পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ

১৬ মরদেহ ঢামেক হাসপাতালে, পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ

রাজধানীর মিরপুরের রূপনগরে শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। ডিএনএ পরীক্ষার পর তাদের মরদেহ হস্তান্তর করা হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মরদেহগুলো উদ্ধারের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে নিয়ে যায় ফায়ার সার্ভিস।

হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে তিনটি অ্যাম্বুলেন্সযোগে ১৬টি মরদেহ হাসপাতালে নিয়ে আসে ফায়ার সার্ভিস। এরমধ্যে ৯ জন পুরুষ। আর বাকি সাতজন নারী। তাদের বেশিরভাগেরই শরীর পুড়ে গেছে।

আবাসিক সার্জন আরও জানান, আপাতত মরদেহগুলো হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বুধবার মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। রিপোর্ট অনুযায়ী পর্যায়ক্রমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এদিন বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। একে একে যোগ দেয় ১২টি ইউনিট। এখন পর্যন্ত আগুনে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে, আগুনের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন তিন জন। তারা হলেন-মো সুরুজ (৩০), মো. মামুন (৩৫) এবং সোহেল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ড্রাম থেকে উদ্ধার সেই খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত

1

আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে

2

বাইতুল মোকাররমের অজুর পানিতে পোকা মুসল্লিদের ক্ষোভ

3

৫০ জাহাজ নিয়ে গাজার পথে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রা

4

ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি শিক্ষক হালিম কারাগারে

5

জবিতে দুই দফা দাবিতে ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

6

প্রাথমিক সহকারি শিক্ষক সাইফুল ইসলাম পুলিশের গুলিতে মারাত্মক

7

শাহজালাল বিমানবন্দরে আগুনের ধোঁয়া, যাত্রীরা আতঙ্কিত

8

ময়মনসিংহে চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হওয়া বগি রেখে দুই কিলোম

9

ওসমান হাদির নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে ধামরাইয়ে প্রতিবাদ ম

10

তাণ্ডব চালিয়ে দুর্বল হলো ঘূর্ণিঝড় মেলিসা

11

জাতীয় চলচ্চিত্রে প্রথমবারের মতো পুরষ্কার পেলেন শাহরুখ খান

12

বাংলাদেশের খেলা থেকে শিক্ষা নিন, পাকিস্তানকে পরামর্শ আকমলের

13

অনিয়মের শীর্ষে নাটোরের আমেনা হাসপাতালে ভোগান্তির শেষ নেই রোগ

14

ঈগল-১০ লঞ্চে কিছুক্ষণ আগে ভয়া'বহ অগ্নি*কা*ণ্ডের ঘটনা ঘটেছে।

15

এবার বাইপাইলে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

16

সিলেট ট্রেন দুর্ঘটনায় ঘটেছে,

17

রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন শেখ হাসিনা

18

সোলায়মানের ‘চলছে গাড়ি যাত্রাবাড়ি’ প্রকাশ পেলো

19

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগপ্রাপ্তদের বহিষ্কারের দাবিতে আশুলিয়

20