Not Found ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে, আজ থেকে বাজারে মিলবে ইলিশ। BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে, আজ থেকে বাজারে মিলবে ইলিশ।

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে, আজ থেকে বাজারে মিলবে ইলিশ।

 রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) চরভৈরবী

চাঁদপুর

ইলিশের রাজ্যখ্যাত চাঁদপুর,লক্ষ্মীপুর রামগতি-কমলনগরের মেঘনায় জাটকা ও মা-ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হবে আজ শনিবার রাত ১২টায়। নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন এ অঞ্চলের জেলেরা। এর আগে গত ৩ অক্টোবর রাত ১২টা থেকে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ সময় বেশির ভাগ জেলে ইলিশ ধরা থেকে বিরত থাকলেও রামগতি উপজেলার বয়ারচর ব্রীজঘাট, রামগতি বাজার ঘাট ও গাবতলী ঘাটসহ মেঘনা নদীর কয়েকটি পয়েন্টে ইলিশ শিকারের খবর পাওয়া গেছে।‌ কোথাও কোথায় ইলিশ শিকারে নৌ পুলিশ সহায়তা করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

এদিকে নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ শিকারের প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। রামগতি ও কমলনগর উপজেলার কয়েকটি জেলে পল্লীতে গিয়ে দেখা গেছে, জেলেরা জাল ও মাছ ধরার নৌকা মেরামত করে আগেই প্রস্তুতি সেরে নিচ্ছেন, পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে নদীপাড়ের মাছের আড়তগুলো। কয়েক ঘণ্টা পর নদীতে নামবেন তারা। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, কমলনগরে ১৪ হাজার ৯৮ জন নিবন্ধিত জেলে রয়েছে। আর চাঁদপুর চরভৈরবী ও নিবন্ধিত জেলের সংখ্যা ২০ হাজার ৩৬০ জন। দুই উপজেলায় মোট ৩৪ হাজার ৪৫৮ জন জেলে রয়েছে।‌ আলেকজান্ডার মাছঘাটের জেলে রবিউল মাঝি জানান, অন্যবারের তুলনায় এবারের নিষেধাজ্ঞা ছিল নড়বড়ে।‌ এ কারণে প্রচুর জেলে নদীতে মা-ইলিশ শিকার করতে পেরেছে। ফলে আমরা যারা নিষেধাজ্ঞা মেনে নদীতে যাইনি, তারা কেউ মহাজন থেকে, কেউ এনজিও থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে সংসার চালিয়েছি।  চরভৈরবী ঘাটের জেলে মফিজ মাঝি জানান, এই ২২ দিন অনেক কষ্ট করে সংসার চালিয়েছি। সরকার সামান্য কিছু চাল দেয়, তা দিয়ে তার ৯ জনের সংসার চলে না। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় বেশ খুশি তিনি।

কমলনগর উপজেলার লুধুয়া মাছঘাটের জেলে নিজাম উদ্দিন বলেন, আমার তিনটা ছোট বাচ্চা, স্ত্রী, মা সবাই তাকিয়ে থাকে আমার রোজগারের দিকে। নিষেধাজ্ঞার ২২ দিন একটি এনজিও থেকে ২০ হাজার টাকা সুদের ওপর ঋণ নিয়ে চলেছি। নিষেধাজ্ঞা শেষ, এখন নদীতে গিয়ে ওই ঋণ পরিশোধ করতে হবে, সংসারও চালাতে হবে।

মৎস্য অফিস সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার ১০০ কিলোমিটার পর্যন্ত ৩ অক্টোবর রাত ১২টা থেকে ২৫ অক্টোবর মোট ২২ দিন মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। এই ১০০ কিলোমিটার মেঘনা নদী এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করেছিল সরকার। নিষেধাজ্ঞার সময় ওইসব এলাকায় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদকরণ নিষিদ্ধ ছিল।‌ কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা ও রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সৌরব-উজ জামান বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা সফলতার সঙ্গে শেষ হয়েছে। মৎস্য বিভাগ, জেলা-উপজেলা প্রশাসন, নৌ পুলিশ ও কোস্ট গার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু কেড়ে নিল আরও ৩ প্রাণ, একদিনে হাসপাতালে ৯২৮

1

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

2

নিয়ন্ত্র মিরপুরে কমিউনিটি সেন্টারের আগুন

3

হাদির মৃত্যুতে শোক প্রকাশ করলো এনসিপি

4

মহান বিজয় দিবস আজ

5

সিলেট ট্রেন দুর্ঘটনায় ঘটেছে,

6

রাজধানীর মোহাম্মদপুরে জহুরি মহল্লায় ৬ তলা ভবনে আগুন, নিয়ন্ত্

7

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

8

হায়দরগঞ্জে জামায়াতে ইসলামীর শক্তি প্রদর্শন

9

জবিতে দুই দফা দাবিতে ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

10

হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষক নবনিযুক্ত চেয়ারম্যান জনাব সা

11

গাজার জন্য আরও ১১ মিলিয়ন ডলার বরাদ্দ জাতিসংঘের

12

জুলাই যোদ্ধা আরমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

13

মেনহলে নেই ঢাকনা, পরে গেলেই ঘটবে বিশাল দূর্ঘটনা

14

পিঠা উৎসবে কেউ-ই আমন্ত্রিত ছিলেন না জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ

15

হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি এন্ড কলেজ শাখা ছাত্রদলের ফ্রি

16

রবিউস সানি মাসের চাদ দেখা গিয়েছে, অক্টোবর মাসের ৪ তারিখ ফাতে

17

মিরপুর অগ্নিকাণ্ড : নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেওয়ার ঘ

18

এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ,

19

বিজয় দিবসে পতাকা হাতে প্যারাট্রুপিংয়ে বাংলাদেশের বিশ্ব রেকর্

20