Not Found আজ মুজিবের ‘এক তর্জনী’ স্তম্ভ এবার গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 19-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আজ মুজিবের ‘এক তর্জনী’ স্তম্ভ এবার গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা

আজ মুজিবের ‘এক তর্জনী’ স্তম্ভ এবার গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ও দেশব্যাপী চলমান নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে শেখ মুজিবের ‘এক তর্জনী’ স্তম্ভ গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরের স্বাধীনতা চত্বরে বুলডোজার দিয়ে স্তম্ভটি গুঁড়িয়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী জানান, সকাল ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। আওয়ামী লীগের লকডাউন ঘোষণা, যানবাহনে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে তারা এ বিক্ষোভ করেন। পরে শহরের শহিদ মিনার সংলগ্ন স্বাধীনতা চত্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ‘এক তর্জনী’ স্তম্ভ নেতাকর্মীরা গুঁড়িয়ে দেন। বুলডেজার দিয়ে স্তম্ভটি গুঁড়িয়ে দেওয়া হয়। এর আগে, চব্বিশে জুলাই আন্দোলন চলাকালে ৫ আগস্ট ‘এক তর্জনী’ স্তম্ভটি ভাঙচুর করা হয়। তবে স্তম্ভটির কিছু অংশ অবশিষ্ট ছিল। সেই অবশিষ্ট অংশ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। ঝিনাইদহের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব সাইদুর রহমান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে অতীতে অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করেছে। জুলাই গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষকে আওয়ামী লীগ ও হাসিনা পঙ্গু করে দিয়েছে। দেড় হাজারের বেশি ছাত্র জনতাকে হত্যা করেছে। আজও শহিদদের রক্তে রাজপথ ভেজা। কিন্তু আওয়ামী লীগ হায়েনার মতো আবারও অগ্নিসন্ত্রাসে মেতে উঠেছে। যে কারণে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে বাকশালের জনক শেখ মুজিবের স্তম্ভ গুঁড়িয়ে দিয়েছে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিক্ষুব্ধ ছাত্র-জনতা স্তম্ভটি ভেঙে দিয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবিতে দুই দফা দাবিতে ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

1

আবারো লক্ষ্মীপুরে ড্রামট্রাক ও সিএনজির সংঘর্ষে স্কুল শিক্ষার

2

শবে বরাতে আল্লাহ যাদেরকে ক্ষমা করেন

3

সিলিন্ডারের কারণে দ্রুত ছড়িয়েছে আগুন, ভস্ম অন্তত দেড় হাজার ঘ

4

শেখ হাসিনার ফাঁসির রায়ে জাতিসংঘের প্রতিক্রিয়া

5

বিয়ারিং প্যাডে জীবন গেল কালামের, স্বজনদের আহাজারিতে ভারী পর

6

চট্টগ্রাম কর্ণফুলী টানেলের ভেতরে যাত্রীবাহী বাস উল্টে চারজন

7

হায়দরগঞ্জ রোকেয়া হাসমতেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পি

8

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড

9

কুয়াশার চাদরে মোড়ানো রাজশাহী, শীতের প্রথম আভাস

10

গরম নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

11

বিজয় দিবসে পতাকা হাতে প্যারাট্রুপিংয়ে বাংলাদেশের বিশ্ব রেকর্

12

খাবার টেবিলে গুলি করে যুবককে হত্যা, হাসপাতালে ৩

13

এনসিপি নেতারা কে কোন আসনে লড়বেন, জানা গেল

14

মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জুড়ে লাল-সব

15

এমপিওভুক্ত শিক্ষকদের তুলনায় ৮ গুণ বাড়ি ভাড়া পান সরকারি স্কুল

16

আওয়ামীলীগের ঘোষিত লকডাউন রুখে দিতে, হাবিবুল্লাহ বাহার কলেজ ছ

17

রুমিন ফারহানা কে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা।

18

ঢাকায় ৬.৯ মাত্রার ভূমিকম্পে কত প্রাণহানি হতে পারে, জানালো রা

19

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

20