Not Found খাগড়াছড়িতে আগুনে পুড়ল ১৪ ব্যবসাপ্রতিষ্ঠান BSD Barta
নিজস্ব প্রতিবেদক: ফারহান
প্রকাশঃ 5-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে আগুনে পুড়ল ১৪ ব্যবসাপ্রতিষ্ঠান

খাগড়াছড়িতে আগুনে পুড়ল ১৪ ব্যবসাপ্রতিষ্ঠান

জেলা প্রতিনিধি

খাগড়াছড়ির মহালছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে কমপক্ষে ১৪টি ব্যবসাপ্রতিষ্ঠান। মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।পুড়ে যাওয়া দোকানের মধ্যে জুতার দোকান, খাবার হোটেল, কসমেটিকস, কাপড়, মুদিমাল ও স্বর্ণের দোকান রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পর প্রায় ১ ঘণ্টা (রাত ১টা ৩৮ মিনিট) পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে কেউ কার্যকর পদক্ষেপ নিতে পারেননি। এ সময় বাজার এলাকায় প্রচণ্ড আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের জনবসতিও

ঝুঁকিতে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, বাজার মসজিদের সামনে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পানির উৎসের সংকটে ঘটনাস্থলে পৌঁছানো ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করতে পারেনি। ঠিক সেই সময়ে মহালছড়িতে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টির পানিতে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। পরে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, রাত ১২টা ৪০ মিনিটে খবর পেয়ে দুটি ইউনিট মহালছড়ির উদ্দেশে রওনা দেয়। দেড়টার দিকে ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও পানির উৎসের সংকটে কাজ করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, পরে মাটিরাঙা থেকে ১ হাজার লিটারের

একটি পানির গাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে এর আগেই বৃষ্টির পানিতেই আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে পরবর্তীতে তদন্ত করে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় চলচ্চিত্রে প্রথমবারের মতো পুরষ্কার পেলেন শাহরুখ খান

1

এভারকেয়ার থেকে গুলশানের বাসায় নেয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

2

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

3

মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জুড়ে লাল-সব

4

১৬ মরদেহ ঢামেক হাসপাতালে, পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ

5

রাজধানীর ধোলাইপাড়ে যাত্রীবাহী বাসে আগুন

6

গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্টে আবারও ‘পেট্রলবোমা

7

ইটাব ভোট উৎসব ২০২৫ ইং।

8

রুমিন ফারহানা কে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা।

9

ভৈরব জেলার দাবিতে রেলপথ অবরোধ করে ট্রেনে বৃষ্টির মতো পাথর নি

10

মোহাম্মদপুরের ‘শীর্ষ ছিনতাইকারী’ শাহিন গ্রেপ্তার

11

গাজার জন্য আরও ১১ মিলিয়ন ডলার বরাদ্দ জাতিসংঘের

12

অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে উরিয়ে গ্রুপের শীর্ষে আর্জেন্টিনা

13

ফারদিন নূর পরশ হত্যা মামলার তদন্তের প্রতিবেদন দাখিলের নতুন দ

14

আজ মুজিবের ‘এক তর্জনী’ স্তম্ভ এবার গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা

15

মেট্রোরেলের-বিয়ারিং-প্যাড-মাথায়-পড়ে-পথচারী-নিহত

16

মদ বিক্রি না করায় টঙ্গীর জাবান হোটেলে ভাঙচুরের অভিযোগ

17

ভারতের বিপক্ষে টানা ছয় হারে লজ্জার রেকর্ড গড়লো পাকিস্তান

18

মাইলস্টোন দুর্ঘটনা: সাড়ে তিন মাস পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল

19

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত ৫০

20