Not Found

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম
গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮৩। রোববার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ১১৬২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৪৩৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৬ জন, বরিশাল বিভাগে ১৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮ জন, খুলনা বিভাগে ১৫৪ জন, ময়মনসিংহ বিভাগে ৮৭ জন, রাজশাহী বিভাগে ৯৮ জন, রংপুর বিভাগে ৩২ ও সিলেট বিভাগে ৮ জন ভর্তি হয়েছেন। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৭১ হাজার ৬৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।