প্রিন্ট এর তারিখঃ Feb 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 7, 2025 ইং
খুলনায় যুব মহিলা লীগ নেত্রী আকলিমা গ্রেপ্তার

খুলনায় যুব মহিলা লীগ নেত্রী আকলিমা গ্রেপ্তার
খুলনার রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, আকলিমা তুলি রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি এবং খুলনা জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারির পরও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় প্রচারণায় সক্রিয় ছিলেন। এছাড়া গোপনে দলীয় বৈঠকের আয়োজন ও সংগঠন পুনর্গঠনেরও চেষ্টা করছিলেন তিনি।
রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আকলিমা খাতুন তুলিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি দায়ের হওয়া একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
© ২০২৫, বিয়ন্ডস্টার ডিজিটাল লি: সর্বস্বত্ব সংরক্ষিত।