প্রিন্ট এর তারিখঃ Feb 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 7, 2025 ইং
আফগানিস্তানকে ৬ উইকেটে হারালো বাংলাদেশ

আফগানিস্তানকে ৬ উইকেটে হারালো বাংলাদেশ।
বিস্তারিত: আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ৩-০ তে সিরিজ জিতলো বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ বাংলাদেশ জিতে যাওয়ায় বাংলাদেশের কাছে এই ম্যাআটি ছিলো আনুষ্ঠানিকতার। আর আফগানিস্তানের জন্য ছিলো ওয়াইটওয়াশ ঠেকিয়ে মান সম্মান বাঁচানোর। তাই দুদল আজ দুরকম লক্ষ নিয়ে মাঠে নামে। টস জিতে বলিং এর সিদ্ধান্ত নেন জাকের। ব্যাটিং এ নেমে প্রথমেই আগ্রাসি মনোভাবে খেলতে থাকে আফগানিস্তান। কিন্তু সে ধারায় চির পরে দলীয় ২০ রানে ওপেনার ইব্রাহিমের উইকেটের পতনে। পাওয়ার প্লে শেষে তাদের সংগ্রহ দারায় ৩৯ রানে ৩ উইকেট। এরপর খানিকটা আগ্রাসি মনোভাব নিয়ে সাদিকুল্লাহ ও রাসুলি দলকে টেনে তুললেও দলীয় ৮১ রানে সাদিকুল্লার উইকেট পতন ঘটে। যার মাধ্যমে আফগান শিবিরে শুরু হয় আশা যাওয়ার মিছিল। একদিক দিয়ে একাই লড়ে যাওয়া রাসুলি চলে যান দলীয় ১৩২ এ। তাই তাদের রান থামে ১৪৩ এ। বাংলাদেশ পায় ১৪৪ এর টার্গেট। যে টার্গেটে ব্যাটিং এ নেমে বাংলাদেশ অনেকটা স্লো ব্যাটিং করতে থাকে। দলীয় প্রথম উইকেটের পতন ২৪ রানে হলে সে ধাক্কা ৫৫ রানের পার্টনারশিপের মাধ্যমে সামাল দেন সাইফ ও তামিম। দলীয় ৭৯ রানে তামিমের বিদায়ের মাধ্যমে এই জুটি শেষ হয়। এরপর দলীয় ১০৯ রানে সামিম ও জাকিরের উইকেট হারালেও সাইফের মারকুটে ও সোহানের দায়িত্বশীল ব্যাটিং এ চাপে না পরেই সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। যার মাধ্যমে আফগানকে লজ্জার ওয়াইটওয়াশ উপহার দেয় বাংলাদেশ।
© ২০২৫, বিয়ন্ডস্টার ডিজিটাল লি: সর্বস্বত্ব সংরক্ষিত।