প্রিন্ট এর তারিখঃ May 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 30, 2025 ইং
অর্থ পাচারে লিপ্তদের কোন ছাড় নেই: সরকারের কড়া হুশিয়ারি

*অর্থ পাচারে লিপ্তদের কোনো ছাড় নেই: সরকারের কড়া হুঁশিয়ারি*
অর্থমন্ত্রনালয়ের উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জাম চৌধুরী বলেছেন, ব্যাংক অর্থ লোপাট ও পাচারের সাথে যুক্তদের বিরুদ্ধে সরকার কড়া ও ধারাবাহিক ব্যবস্থা নেবে — কাউকেই বাঁচানো হবে না। গত ১৬ বছরে যেসব অনিয়ম ঘটেছে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত ও আইনগত প্রক্রিয়া জোরদার করা হচ্ছে।
তিনি জানালেন, জনতা ব্যাংকের প্রসঙ্গেও তদন্ত চলছে; সাবেক চেয়ারম্যান ও জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় মামলা ও আর্থিক হিসাব খতিয়ে দেখা হবে। অনেককে ইতোমধ্যে অন্য মামলায় আটক করা হলেও, যাচাইকৃত তথ্যের ভিত্তিতে পৃথকভাবে টাকা আত্মসাতের মামলাও করা হবে। টাকা পাচার ও লোপাট রোধে বিভিন্ন দেশের সঙ্গে মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিস্টেন্স চুক্তি করা এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়েও কাজ চলছে।
চৌধুরী আরও বলেন, প্রতিটি দেশে আইন-নিয়ম আলাদা হওয়ায় সম্পদ ফিরিয়ে আনা কঠিন, কিন্তু প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্মান সরকারের বড় সহায়তা হবে। বাংলাদেশ ব্যাংকার্য গভর্নরের নেতৃত্বে গঠিত উচ্চস্তরের কমিটি বিষয়গুলো তদারকির দায়িত্বে আছে। ভবিষ্যতে যারা আর্থিক দুর্নীতি করবে, তাদের জন্য চিন্তা করার জায়গাও থাকবে না — এটাই সরকারের লক্ষ্য।
© ২০২৫, বিয়ন্ডস্টার ডিজিটাল লি: সর্বস্বত্ব সংরক্ষিত।