প্রিন্ট এর তারিখঃ May 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 22, 2025 ইং
শোক প্রকাশের সুযোগই পাইনি”—সুশান্তকে ঘিরে স্মৃতি রিয়ার

“শোক প্রকাশের সুযোগই পাইনি”—সুশান্তকে ঘিরে স্মৃতি রিয়ার
২০২০ সালের জুনে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ভারতীয় বিনোদনজগতে ঝড় তোলে। ওই সময় সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে দায়ী করে পরিবার ও জনমতের চাপ বাড়ে। আত্মহত্যায় প্ররোচনা, আর্থিক অনিয়ম ও মাদক সংযোগের অভিযোগে তাঁকে কারাভোগও করতে হয়। তবে দীর্ঘ তদন্ত শেষে এ বছরের মার্চে আদালত জানায়, রিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি।
সম্প্রতি এনডিটিভি যুবা কনক্লেভে সেই কঠিন সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। রিয়া বলেন, “আমাকে শোক করার সুযোগ দেওয়া হয়নি। মনে হয় এখনো সেই প্রক্রিয়া শেষ হয়নি। আমি চাই শোকটা ব্যক্তিগতই থাকুক।” অভিনেত্রী আরও জানান, নতুন করে জীবনের পথে ফিরলেও এই সুখ এসেছে তীব্র মানসিক ট্রমার মধ্য দিয়ে।
২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের ফ্ল্যাটে সুশান্তকে মৃত অবস্থায় পাওয়া যায়। চার বছর পেরিয়ে গেলেও রিয়ার মতে, সেই ঘটনার দাগ আজও তাঁর ভেতরে রয়ে গেছে।
© ২০২৫, বিয়ন্ডস্টার ডিজিটাল লি: সর্বস্বত্ব সংরক্ষিত।