প্রিন্ট এর তারিখঃ Feb 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 22, 2025 ইং
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো পর্তুগাল

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো পর্তুগাল
যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো পর্তুগাল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঞ্জেল রোববার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
রাঞ্জেল বলেন, পর্তুগালের বৈদেশিক নীতিতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া একটি দীর্ঘমেয়াদি অঙ্গীকারের অংশ। তার মতে, টেকসই শান্তি প্রতিষ্ঠার একমাত্র কার্যকর পথ হলো দ্বি-রাষ্ট্রীয় সমাধান।
তিনি আরও স্পষ্ট করে বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মানে গাজায় চলমান মানবিক বিপর্যয় শেষ হয়ে যাওয়া নয়। বরং পর্তুগাল গাজা উপত্যকার দুর্ভিক্ষ, ধ্বংসযজ্ঞ ও পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের তীব্র নিন্দা জানাচ্ছে।
অন্যদিকে, এ স্বীকৃতির প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্তব্য করেছেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনোই বাস্তবে প্রতিষ্ঠিত হবে না।
© ২০২৫, বিয়ন্ডস্টার ডিজিটাল লি: সর্বস্বত্ব সংরক্ষিত।