প্রিন্ট এর তারিখঃ Feb 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 22, 2025 ইং
ভারত-পাকিস্তান ম্যাচের চাপ সামলাতে মনোবিদ নিযুক্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড

ভারত-পাকিস্তান ম্যাচের চাপ সামলাতে মনোবিদ নিযুক্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড
সুপার ফোরে ভারত-পাকিস্তানের মুখোমুখি আসার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খেলোয়াড়দের মানসিক প্রস্তুতির দায়িত্বে মনোবিদ ড. রাহিল করিমকে নিযুক্ত করেছে। অতীতেও বিভিন্ন দলের সঙ্গে কাজ করা অভিজ্ঞ এই মনোবিদ খেলোয়াড়দের মানসিক চাপ মোকাবিলা, মাঠে স্থির থাকা এবং চাপকে পারফরম্যান্সে কাজে লাগানো শেখাবেন।
দলীয় সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, ড. রাহিলের সেশনে ক্রিকেটাররা কীভাবে মনোযোগ ধরে রাখবে, মানসিকভাবে শক্তিশালী ও পজিটিভ থাকবে, বিশেষ করে তীব্র চাপের মুহূর্তে। চলতি এশিয়া কাপের হ্যান্ডশেক বিতর্ক ও আসর বয়কটের জটিলতায় পাকিস্তান শিবিরের চাপ আরও বেড়েছে।
পিসিবি আশা করছে, মনোবিদের নির্দেশনায় খেলোয়াড়রা বাইরের বিশৃঙ্খলতায় মনোযোগ হারাবেন না এবং মাঠে নিজেদের সেরাটা দিতে পারবেন। এ হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে রোববার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায়, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
© ২০২৫, বিয়ন্ডস্টার ডিজিটাল লি: সর্বস্বত্ব সংরক্ষিত।